Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং! এবারও কোল আলো করে এল পুত্রসন্তান

দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। হাসপাতালে সুস্থ সবল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং! এবারও কোল আলো করে এল পুত্রসন্তান

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 December 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। প্রথম সন্তানের মতো এবারও তাঁর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে নতুন অতিথির আগমনের খবর আসতেই খুশির হাওয়া অনুরাগী মহলে।

শুক্রবার সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিং করার কথা ছিল তাঁর। সেই মতো সকাল সকাল সেটে হাজিরও হয়েছিলেন শিল্পী। কিন্তু আচমকাই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই সুস্থ সবল এক শিশুপুত্রের জন্ম দেন ভারতী।

কয়েকদিন আগেই ভারতী ও হর্ষ তাঁদের সুইজারল্যান্ড ভ্রমণের সময় দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন। সোশাল মিডিয়ায় নীল রঙের সিল্ক গাউনে নিজের মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন ভারতী। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শিগগিরই আসছে।’ সাদা ফুলের সাজে সেই ছবিগুলো নেটিজেনদের বেশ নজর কেড়েছিল।

ভারতী ও হর্ষের প্রথম সন্তানের নাম লক্ষ্য, যাকে সবাই আদর করে ‘গোল্লা’ বলে ডাকে। এখন থেকে গোল্লা বড় দাদার দায়িত্ব পালন করবে। প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানও ছেলে হওয়ায় দম্পতির আনন্দ এখন দ্বিগুণ। আপাতত মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।


```