Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পর্ক ভাল হলেও স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না অনুপম, নেপথ্যে দায়ী কিরণের কুসংস্কার!

আটের দশকে অভিনয়জীবন শুরু করা অনুপম ১৯৮৫ সালে বিয়ে করেন কিরণকে। সেসময় কিরণের প্রথম পক্ষের ছেলে সিকন্দর মাত্র চার বছরের। তারপর একসঙ্গে পথ চলতে চলতে পেরিয়ে গিয়েছে ৪০ বছরেরও বেশি সময়।

সম্পর্ক ভাল হলেও স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না অনুপম, নেপথ্যে দায়ী কিরণের কুসংস্কার!

অনুপম-কিরণ

শেষ আপডেট: 20 July 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: চার দশকের দাম্পত্য। পাশাপাশি ক্যানসারের মতো কঠিন রোগের লড়াইও। দু'জনের মধ্যে বৈবাহিক সম্পর্কও বেশ মজবুত। কথা হচ্ছে অনুপম খের ও কিরণ খেরের। একই ছাদের নিচে থাকলেও এক ঘরে থাকেন না অনুপম খের ও কিরণ খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম নিজের মুখেই জানালেন, স্ত্রী কিরণের সঙ্গে দীর্ঘ সংসার করলেও, দু’জনের ঘর আলাদা।

আটের দশকে অভিনয়জীবন শুরু করা অনুপম ১৯৮৫ সালে বিয়ে করেন কিরণকে। সেসময় কিরণের প্রথম পক্ষের ছেলে সিকন্দর মাত্র চার বছরের। তারপর একসঙ্গে পথ চলতে চলতে পেরিয়ে গিয়েছে ৪০ বছরেরও বেশি সময়।

অনুপমের কথায়, “কিরণ অনেক কুসংস্কারে বিশ্বাস করে। আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কমেছে। কিন্তু এসব কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়নি ঠিকই, তবে একসঙ্গে ঘরে থাকা যায় না। ও বলে, স্নানের ঘরের আলো বন্ধ করেছো কিনা, জল ঢেলে গিয়েছো কিনা—এইসব ছোটখাটো বিষয়ে বারবার বলা খুব বিরক্তিকর লাগে আমার কাছে।”

তবে একই সঙ্গে অভিনেতা স্পষ্ট জানান, দাম্পত্য মানেই নিখুঁত কিছু নয়। তাঁদের জীবনে উঠানামা এসেছে, ঝগড়া-মনোমালিন্যও হয়েছে। কিন্তু সেই সব কিছুর মধ্যেও যে জিনিসটা তাঁদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে, তা হল—পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব।

চলচ্চিত্রের মতো বাস্তব জীবনেও নাটকীয় বাঁক, কিন্তু তবুও সম্পর্কের ভিত মজবুত—এই বার্তাই দিয়েছেন বলিউডের এই বর্ষীয়ান দম্পতি।


```