Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তমকুমারের গান থেকে অঙ্কুশের ছবির নাম, বসন্তে আসছে 'নারী চরিত্র বেজায় জটিল'

সেই উত্তমকুমারের শেষ ছবি 'ওগো বধূ সুন্দরী' তে ছিল কিশোর কুমারের বিখ্যাত গান 'নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা'। সেই গানের লাইন থেকেই অঙ্কুশের এই ছবির নাম ভাবা হয়েছে। 

উত্তমকুমারের গান থেকে অঙ্কুশের ছবির নাম, বসন্তে আসছে 'নারী চরিত্র বেজায় জটিল'

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 August 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে 'কেল্লাফতে' ছবি দিয়ে এই হিরোর টলিউডে পা রাখা। অভিনয়ের থেকেও নাচের স্টেপে বেশি মন জয় করে নেন এই নবাগত হিরো। আজ তিনি টলিউডের প্রতিষ্ঠিত নায়ক অঙ্কুশ হাজরা।

তবে এবার অ্যাকশন নয় ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে  ‘নারী চরিত্র বেজায় জটিল’। সেই উত্তমকুমারের শেষ ছবি 'ওগো বধূ সুন্দরী' তে ছিল কিশোর কুমারের বিখ্যাত গান 'নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা'। সেই গানের লাইন থেকেই অঙ্কুশের এই ছবির নাম ভাবা হয়েছে।

Nari Choritro Bejay Jotil Mahurat Glimpses | Ankush Oindrila | Sumeet -  Saahil | Bengali Movie 2025

‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। ঝন্টু চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।

আর অঙ্কুশের চারপাশে আছেন দাপুটে নারীরা। এই ছবির নায়িকা ঐন্দ্রিলা। বাকি নারী চরিত্রে আছেন 
সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা।

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত মুক্তি পেতে চলেছে আগামী বছরের সরস্বতী পুজোয়। শুক্রবার একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে নায়কের প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত সুমিত-শাহিল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরাই। এই সুমিত-শাহিল যমজ ভাই। তাঁরা 'মির্জা' ছবিটি একদম অ্যাকশন নির্ভর তৈরি করেছিলেন। বম্বের থ্রিলার অ্যাকশন ঘরানায় অন্ধকার জগতের ছবি ছিল 'মির্জা'।

কিন্তু এবার একেবারে পারিবারিক গল্পে নেমে এসেছেন সুমিত-শাহিল। 'নারী চরিত্র বেজায় জটিল' ছবিতে ফ্যামিলি ড্রামার মিষ্টি গল্প দেখতে পাবে দর্শকরা। ২০২৬ সালের সরস্বতী পুজোতে মুক্তি পাবে এই ছবিটি।


```