Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দেবকে কোনওদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী মৈত্র

মিলন হবে কতদিনে? প্রশ্ন ছিল অনেক দিনের। দেখা হল তাঁদের। কথাও হল। হল নাচ, গল্প। আর তা থেকেই ছড়িয়ে পড়ল একাধিক মিম।

দেবকে কোনওদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী মৈত্র

শেষ আপডেট: 15 August 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: মিলন হবে কতদিনে? প্রশ্ন ছিল অনেক দিনের। দেখা হল তাঁদের। কথাও হল। হল নাচ, গল্প। আর তা থেকেই ছড়িয়ে পড়ল একাধিক মিম। কেউ বলল, রাজ চক্রবর্তী নাকি সে রাতে ভাত খাননি। কেউ আবার টেনে আনলেন রুক্মিণী মৈত্রকে। এরই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছিলেন দেব। লাগাতার ট্রোলিংয়ের কারণে ক্ষমা চেয়েছিলেন রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে।

এবার তা নিয়েই মুখ খুললেন রুক্মিণী। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি ভীষণ মজার মানুষ। হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভাল হয় তবে এর থেকে ভাল কিছু হয় না। আর তা ছাড়া দেবকে কোনওদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।"

দেব-শুভশ্রীর রিউনিয়ন, অনেকেই দাবি করেছিলেন বর্তমান প্রেমিকের এই মিলনমেলা নাকি ভালভাবে নেননি রুক্মিণী। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। তাঁর কথায়, "ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তাঁরা হয়তো মানসিক ভাবে অনেকটা পিছিয়ে।" ১৪ অগস্ট মুক্তি পেয়েছে 'ধূমকেতু'। বক্সঅফিসে বেশ ভাল পারফর্ম করেছে এই ছবি। হাউজফুল যাচ্ছে প্রতিটি হল। 
                          


```