Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কোনটা বেশি রোমান্টিক, কোনটাই বা স্নিগ্ধ, ধূমকেতু-ধামাকার মাঝে শুভশ্রী ছবি পোস্ট করতেই গুঞ্জন

সকাল সকাল শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, সানগ্লাস পরে একে-অপরের দিকে তাকিয়ে রয়েছেন রাজ ও শুভশ্রী।

কোনটা বেশি রোমান্টিক, কোনটাই বা স্নিগ্ধ, ধূমকেতু-ধামাকার মাঝে শুভশ্রী ছবি পোস্ট করতেই গুঞ্জন

বড়মার মন্দিরে দেব শুভশ্রী, রবিবার শুভশ্রীর করা ফেসবুক পোস্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: পাশাপাশি বসা প্রাক্তন জুটি। শুভশ্রীর (Subhashree Ganguly) গায়ে টকটকে লাল লাল শাড়ি। সিঁদুরে ঝলমল করছে সিঁথি। করজোড়ে মায়ের আরাধনায় ডুবে তিনি। আর ঠিক পাশে, গাঢ় লাল পাঞ্জাবিতে টলিউড সুপারস্টার দেব (Dev)— চোখ বুজে একমনে প্রার্থনায় নিমগ্ন। দু’জনের শান্ত অথচ দৃঢ় মুহূর্তটা যেন হয়ে উঠেছিল অন্যরকম। সোশ্যাল মিডিয়ায় দু'জনের রং মিলান্তি ছবি দেখে বলাবলি হচ্ছিল, এ দৃশ্য শুধু রিলের নয়, রিয়েলেরও যেন এক অনির্বচনীয় আবেগ ছড়িয়ে দিয়েছে।

কাট টু আজ, রোববার। সকাল সকাল শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, সানগ্লাস পরে একে-অপরের দিকে তাকিয়ে রয়েছেন রাজ ও শুভশ্রী। রাজের পরনে আকাশি রঙের পাঞ্জাবি, আর শুভশ্রী পরেছেন সোনালি-ধূসর রঙের শাড়ি। হাতে শাঁখা-পলা। দু'জনেরই দৃষ্টির মধ্যে লুকোনো ভাবখানা যেন, 'তুমি তাকালেই হয়ে যাই বোকা!'

ব্যস, ছুটির দিন আমোদপ্রিয় বাঙালির কার্যত যেন এক খোরাক জুটে গেল। অনুরাগীরা হয়ে গেলেন দ্বিধাবিভক্ত। তুলনা টানতে শুরু করলেন, কোন ছবিটা বেশি রোমান্টিক, কোনটাই বা স্নিগ্ধ।

সেলেব দম্পতির এই ছবি দেখে কেউ বলছেন, "যে যাই বলুক, রাজ-শুভশ্রী একই ডোরে বাঁধা। এই ফ্রেমের তুলনা নেই।" অন্যদিকে বেশিরভাগেরই মত, "একেবারেই মানাচ্ছে না। দে-শু জুটির উপরে কিচ্ছু নেই।" আবার কারও কারও বক্তব্য, দেব-শুভশ্রীর লাল রঙা ছবি যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর রাজ-শুভশ্রীর এই ছবি। কোনওভাবেই দুটি ফ্রেমের মধ্যে তুলনা টানার প্রশ্নই ওঠে না।

প্রশ্ন সত্যিই নেই। ভাল বাংলা সিনেমার খাতিরে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'ধূমকেতুর' (Dhumketu) হাত ধরে, পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে, বিচ্ছেদের দীর্ঘ ন'বছর পর একসঙ্গে পর্দায় ফিরেছেন তাঁরা। তার আগে প্রোমোশনের জন্য মাঠে নেমেছেন অফস্ক্রিনেও।

তারই অংশ হিসেবে বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব আর শুভশ্রী। তার আগে নজরুল মঞ্চে হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয়েছিল বটে, কিন্তু রং মিলিয়ে শাড়ি-পাঞ্জাবি পরে যখন দে-শু জুটি মন্দিরে ঢুকলেন, সেই ছবি নজর কেড়েছিল সিনেমাপ্রেমীর।

সব মিলিয়ে দেব-শুভশ্রী কাছাকাছি আসতেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ কতটা উঁচুতে পৌঁছেছে, সেটা এখন সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই বোঝা যায়। সেখানে ছবি দেখে এমন হাবজিগাবজি প্রশ্ন তো উঠবেই।

তবে আশার কথা হল, এসবের মাঝে, রাজ্যজুড়ে অগ্রিম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা ‘ধূমকেতু’। কাজেই দেব-শুভশ্রী হোক বা রাজ-শুভশ্রী— চর্চা চলবেই। এমন দিনের আশাতেই তো বুক বেঁধেছিল বাংলার সিনেমা।


```