Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সায়াতে লাল দড়ি পরাতে গিয়ে কষিয়ে চড় খেলেন অঙ্কুশ? তারপর...

কিছু বুঝে ওটাৎ আগেই — ঝটপট কয়েকটি চড় পড়ে যায় অঙ্কুশের গালে।

সায়াতে লাল দড়ি পরাতে গিয়ে কষিয়ে চড় খেলেন অঙ্কুশ? তারপর...

অঙ্কুশ হাজরা।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 December 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: উত্তম কুমারের বহু পুরনো ডায়ালগ! নারী চরিত্র বেজায় জটিল— আজও আলোচনায় উঠে আসে নানা সময়ে। মজার ছলে বলা সেই লাইনটিকেই এবার কেন্দ্রবিন্দু করে পুরো একটি ছবির দুনিয়া দাঁড় করালেন অঙ্কুশ (Ankush Hazra, Oindrila Sen, Nari Choritro Bejay Jotil)। সুমিত সাহিল পরিচালিত অঙ্কুশ অভিনীত নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ আগামী ৯ জানুয়ারি মুক্তির অপেক্ষায়। শুরু থেকেই এই প্রজেক্টের চারপাশে তৈরি হয়েছে এক চনমনে কৌতুকের আবহ। প্রথম ঝলকেই দর্শক বুঝে গিয়েছিল— ছবিটি নিখাদ বিনোদনের ডোজ হবে। আর সদ্য প্রকাশিত টিজার তাতেই শীলমোহর ফেলল যেন।

টিজারের শুরুতেই দেখা যায়, মা গঙ্গার কাছে নারীদের চরিত্রকে সহজ করার আবেদন জানাচ্ছে অঙ্কুশের চরিত্র। তার সেই আবদার শুনে বন্ধুর তীক্ষ্ণ প্রশ্ন— মা গঙ্গা নিজেও তো নারী, তাহলে কীভাবে সম্ভব এই চরিত্র সরল করা! গঙ্গা নীরব থাকলেও মা কালী যে চুপ থাকার পাত্র নন, তা-ও বোঝা যায় মুহূর্তেই— ঝটপট কয়েকটি চড় পড়ে যায় অঙ্কুশের গালে।

টিজার যত এগোয়, স্পষ্ট হয়— নারীদের মন ঠিক কতখানি জটিল, তা নিয়ে অঙ্কুশের যাত্রাই এই ছবির মূলে। অঙ্কুশ এখানে একজন ইভেন্ট ম্যানেজার, যার দায়িত্ব বিয়ে-বাড়ির প্রতিটি খুঁটিনাটি সামলানো। কিন্তু সেই কাজ করতে গিয়েই বিপাকে পড়ে সে— কেতাদুরস্ত অতিথিদের কেউ বলেন গলদা চিংড়ি খাবে না, কেউ আবার বিয়ের আসরে সাদা শাড়ি পরে বসবেন বলে ঘোষণা করেন। সবার প্রত্যাশা সামলাতে-সামলাতে প্রায় নাকাল অবস্থায় পৌঁছে যায় অঙ্কুশের চরিত্র।

 

এমন সময়েই তার জীবনে আসে ঐন্দ্রিলা। অঙ্কুশের ক্লান্ত জীবনে হঠাৎ ঢুকে পড়ে প্রেমের আলো। সে মন হারায় ঐন্দ্রিলার প্রতি, কিন্তু সমস্যা একটাই— ঐন্দ্রিলা একেবারেই পছন্দ করে না তাকে। এরপর কী ঘটবে? সেই উত্তর পেতে হলে অপেক্ষা করতেই হবে ৯ জানুয়ারি পর্যন্ত।

চলতি বছর ‘রক্তবীজ ২’-এ ভিন্ন ঢঙের চরিত্রে অঙ্কুশের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। কমেডির বাইরে তাকে এমন নেগেটিভ চরিত্রে দেখে খুশি হয়েছিলেন অনুরাগীরা। তবে এবার আবার ফিরে আসছেন নিজের চিরচেনা হাস্যরসাত্মক মেজাজে, আর দর্শকরাও যেন সেই পুরোনো অঙ্কুশকেই ফিরে পেয়ে উচ্ছ্বসিত।


```