Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেটিং অ্যাপকাণ্ড: নথিপত্র নিয়ে দিল্লিতে অঙ্কুশ, কত টাকার লেনদেন, জানতে চায় ইডি!

ইডির সমনে সাড়া দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। 

বেটিং অ্যাপকাণ্ড: নথিপত্র নিয়ে দিল্লিতে অঙ্কুশ, কত টাকার লেনদেন, জানতে চায় ইডি!

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: ইডির সমনে সাড়া দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির সদর দফতরে পৌঁছান তিনি। তাঁর হাতে বেশ কিছু নথিপত্র দেখা যায়।

এদিন অঙ্কুশের পরনে ছিল সাদা শার্ট এবং জিনস। তাঁর হাতে বেশ কিছু নথিপত্র দেখা যায়। বেশ গম্ভীর মুখেই দফতরের ভিতরে ঢুকে যান তিনি।

সূত্রের খবর, অঙ্কুশকে জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চাইতে পারে, কত টাকার বিনিময়ে, কী শর্তে তিনি ওই বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন এবং সেই চুক্তি কত বছরের জন্য ছিল। তাঁকে জানাতে হতে পারে কবে কবে ওই সংস্থা থেকে তিনি টাকা নিয়েছেন এবং তার বিস্তারিত ব্যাংক লেনদেনের তথ্যও (ED Summons Ankush Hazra)। পাশাপাশি একই মামলায় আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলার।

গত বছর থেকেই এই বেটিং অ্যাপের প্রচার ঘিরে বহু বলিউড ও দক্ষিণী সিনেমার তারকা, এমনকি কয়েকজন ক্রিকেটারও আইনি সমস্যায় জড়িয়েছেন। এই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাওতেলা ও সুরেশ রায়না।

গত জুনে সুরেশ রায়না, হরভজন-সহ কয়েকজন তারকা তদন্তকারীদের সামনে বয়ান জমা দিয়েছেন। জানা গেছে, নিষিদ্ধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও প্রচার সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই তারকাদের ডেকে প্রশ্ন করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই বাংলার দুই তারকা- অঙ্কুশ ও মিমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


```