Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বেটিং অ্যাপকাণ্ড: ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর হাসিমুখেই ইডি দফতর থেকে বেরোলেন মিমি

সূত্রের খবর, বেটিং অ্যাপ সংস্থার থেকে কীভাবে, কত টাকা নিয়েছেন মিমি, কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছে ইডি। 

বেটিং অ্যাপকাণ্ড: ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর হাসিমুখেই ইডি দফতর থেকে বেরোলেন মিমি

মিমি চক্রবর্তী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 September 2025 21:12

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি বেটিং অ্যাপের (Betting App Case) দুর্নীতি চক্রে জড়িত থাকার সন্দেহে দিল্লিতে ইডি দফতরে (Delhi ED Case) ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। টানা প্রায় ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বেরিয়ে যান তিনি। হাসি মুখ নিয়ে বেরোলেও, সংবাদমাধ্যমে কোনও কথা বলতে চাননি মিমি। দফতর থেকে বেরিয়ে গাড়িতে উঠে সোজা চলে যান।

সোমবার সকাল ১০টার কিছু পর দিল্লিতে ইডি দফতরে ঢুকেছিলেন মিমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই কারণে অন্য এক বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করা হয়েছিল।

সূত্রের খবর, বেটিং অ্যাপ সংস্থার থেকে কীভাবে, কত টাকা নিয়েছেন মিমি, কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছে ইডি। কয়েকদিন আগেই বেটিং অ্যাপকাণ্ডে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ। ইডির আরও অভিযোগ, ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে মিমি-অঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছেন।

ইডি সূত্রে খবর, 1xBet সহ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে। প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন, বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA), এবং PMLA-এর সম্ভাব্য লঙ্ঘন ধরা পড়েছে।

এদিন মিমিকে ইডি দফতর থেকে হাসি মুখে বেরতে দেখা গেলেও তাঁর চোখে-মুখে ক্লান্তি এবং চাপা টেনশন ধরা পড়ে। অনুমান, আবারও তাঁকে তলব করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 


```