অনির্বাণ অজাতশত্রু! তাঁর প্রোফাইল রিপোর্ট করল কে? উঠছে প্রশ্ন। যদিও উত্তর অজানা। ফেসবুক থেকে ব্যক্তিগত কিছুই প্রায় শেয়ার করেন না অনির্বাণ। বেশিরভাগটাই কাজ সংক্রান্ত।
.png.webp)
অনির্বাণ চক্রবর্তী
শেষ আপডেট: 9 June 2025 21:35
দ্য ওয়াল ব্যুরো: সাতে পাঁচে থাকেন না তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও তিনি নেই! তিনি অনির্বাণ চক্রবর্তী ওরফে একেনবাবু! সেই একেনই এবার পড়লেন মহা ঝামেলায়। সমাজমাধ্যম থেকে রাতারাতি গায়েব তাঁর প্রোফাইল। তা নাকি 'বহিষ্কৃত' বা সাসপেন্ডেড হয়েছে। কেন এমন হল? দ্য ওয়াল যোগাযোগ করতেই বেশ খানিক বিভ্রান্তই যেন শোনালো তাঁকে।
বললেন, "কিছুই বুঝতে পারছি না কী হয়েছে। শুক্রবার থেকে আচমকাই লগ ইন করতে পারছি না। মানে প্রোফাইলটাই দেখাচ্ছে না। ফেসবুক থেকে একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে অ্যাপিল করতে বলা হয়েছিল। সেটা করেছি। তবে এখনও উত্তর আসেনি।"
ঠিক কোন কারণে ফেসবুকের তরফে সাসপেন্ড করা হয় প্রোফাইল? অনির্বাণ বললেন, "খুব বেশি তো ধারণা নেই। তবে যে টুকু জানি, মাস রিপোর্ট করলে অনেক সময় এটি হয়। তা ছাড়া ফেসবুক অ্যালিগরিদমের জন্যও হতে পারে। চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করার। দেখি কী হয়।"
অনির্বাণ অজাতশত্রু! তাঁর প্রোফাইল রিপোর্ট করল কে? উঠছে প্রশ্ন। যদিও উত্তর অজানা। ফেসবুক থেকে ব্যক্তিগত কিছুই প্রায় শেয়ার করেন না অনির্বাণ। বেশিরভাগটাই কাজ সংক্রান্ত। তাঁর প্রোফাইলটি 'ব্যক্তিগত অ্যাকাউন্ট'। 'বিজনেস অ্যাকাউন্ট' নয়! সেই কারণেই কি ফেসবুকের রাগ হল? রহস্যের সমাধান এখনও চালিয়ে যাচ্ছেন 'দ্য একেন'।