Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঘোর বর্ষায় ইলিশ-প্রেমে মত্ত অনির্বাণ-অপরাজিতা, বৃষ্টি নামতেই কী ঘটল বাগানবাড়ির অন্দরে?

এক তেল উৎপাদনকারী সংস্থার তরফে এই প্রথম এক ফ্রেমে অপরাজিতা-অনির্বাণ। বলা চলে, ব্র্যান্ড অ্যাম্বেসডর। তারই শুটিং চলছিল ওই বাগানবাড়ির অন্দরে। থরে থরে সাজানো ইলিশ। 

ঘোর বর্ষায় ইলিশ-প্রেমে মত্ত অনির্বাণ-অপরাজিতা, বৃষ্টি নামতেই কী ঘটল বাগানবাড়ির অন্দরে?

অনির্বাণ-অপরাজিতা

শেষ আপডেট: 3 July 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে বেশ খানিকটা দূর। বারুইপুর থেকে আরও খানিক এগিয়ে শাসনের কাছেই এ দিন সকাল থেকেই ছিল ব্যস্ততা। হবে নাই বা কেন? এক ফ্রেমে অপরাজিতা আঢ্য ও অনির্বাণ চক্রবর্তীকে দেখার সুযোগ কি আটকে রাখতে পারে আমজনতা? তবে কড়া ঘেরাটোপে তাঁদের নাগাল পাওয়া নেহাত সহজ কাজ নয়! তবু দ্য ওয়াল পৌঁছে গিয়েছিল সেখানেই। একে তো ভরা বাদর, তারই মধ্যেই ইলিশের সুবাসে ম-ম করছিল গোটা জায়গাটাই। কাজের ফাঁকে তাঁদের ইলিশ প্রেমের কথা জানাতেও ভুললেন না ওই দুই তারকা!

এক তেল উৎপাদনকারী সংস্থার (ডক্টরস চয়েজ) তরফে এই প্রথম এক ফ্রেমে অপরাজিতা-অনির্বাণ। বলা চলে, ব্র্যান্ড অ্যাম্বেসডর। তারই শুটিং চলছিল ওই বাগানবাড়ির অন্দরে। থরে থরে সাজানো ইলিশ। তারকারা নাকি নিজের হাতেই ভাজবেন মাছ! সে এক এলাহি কাণ্ড! 

অনির্বাণের জন্ম এ দেশে হলেও বাবা-মা দু'জনেই ওপারে। তিনি বাঙাল, বড় হয়েছেন বজবজে। মফঃস্বলের মানুষটির ছোট থেকে ইলিশ প্রেম ছিল অটুট। বললেন, "আমি কিন্তু রান্নাও জানি। কালোজিরে ফোঁড়ন দিয়ে ইলিশের বেগুন দিয়ে ঝোল, তেল-ইলিশ, সর্ষে-পোস্ত বাটা দিয়ে ঝাল ইলিশ... উফ"। যোগ করলেন, "আমি ভোজনরসিক নই, মানে একগাদা খেতে পারি না। তবে অনেক রকমের খাবার অল্প অল্প করে খাওয়ার ইচ্ছে থাকে।" প্রেমের ব্যাপারে বরাবরই আনরোম্যান্টিক মানুষ তিনি। একা থাকেন, তাই বৃষ্টি হলে রোম্যান্টিকতা বড় ল্যাদ লাগে মানুষটার। বললেন, "মনে হয়, শুধুই ঘুমিয়ে থাকি।"

অপরাজিতা যে খাসা রাঁধুনি সে খবর অনেকেই জানেন। তা নিয়ে কিন্তু হাল্কা বড়াইও আছে তাঁর। বললেন, "আমি ভালই রাঁধি, সবাই তো তাই বলে। আর আমি বাটি, তাই ইলিশ মাছ বাড়িতে ছোট থেকেই হয়েছে।" গল্পগাছার পর চোখ পড়ল খাবারের আয়োজনের দিকেও। সেখানেও এলাহি আয়োজন। ইলিশ তেল, সর্ষে ইলিশ...আরও কত কী! হঠাৎই ডাক পড়ল দু'জনের। শট রেডি, তৈরি হতে মেকআপ রুমে ঢুকলেন তাঁরা। প্রোডাকশনের বাকি সদস্যরা কামড় বসালেন ডিম ভরা ইলিশ মাছে। 


```