Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবের ছবিতে ফিরছেন অনির্বাণ! স্বরূপের সঙ্গে ‘দোস্তি’ খতম মেগাস্টারের?

টলিউডের শীতকাতুরে মৌসমে, যেন দুম করে খানিক গরম হাওয়া। কিছুদিন ধরে দীর্ঘ নীরবতা কাটিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন অনির্বাণ ভট্টাচার্য।

দেবের ছবিতে ফিরছেন অনির্বাণ! স্বরূপের সঙ্গে ‘দোস্তি’ খতম মেগাস্টারের?

শেষ আপডেট: 15 January 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের শীতকাতুরে মৌসমে, যেন দুম করে খানিক গরম হাওয়া। কিছুদিন ধরে দীর্ঘ নীরবতা কাটিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন অনির্বাণ ভট্টাচার্য।

একের পর এক পডকাস্টে মুখ খুলে নিজের অভিজ্ঞতার কথা বলছেন গায়ক-অভিনেতা। প্রকাশ্যে জানিয়েছেন, কীভাবে তাঁকে কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, কীভাবে ফেডারেশনের রোষে পড়ে তাঁর পেশাজীবনে নেমে এসেছে ‘আজীবন অসহযোগিতা’র অঘোষিত ছায়া। আপাতত তিনি অভিনয় থেকে সরে গিয়ে মন দিয়েছেন গানে। ‘হুলিগানিজম’ ব্যান্ড নিয়েই আপাতত কাটছিল তাঁর দিন।

কিন্তু ছবিটা আচমকাই বদলাতে শুরু করেছে। টলিপাড়ার অন্দরের খবর বলছে, এবার অনির্বাণকে ঘিরে এক বড়সড় চমক দিতে চলেছেন মেগাস্টার দেব। সূত্রের দাবি, দেবের আসন্ন পুজোর ছবিতে—যার নাম এখনও চূড়ান্ত হয়নি—দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় জুটি অর্থাৎ ভক্তদের আদরের ‘দেশু’ আবার ফিরছে পর্দায়। আর সেই ছবিতেই মূল খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ ভট্টাচার্যকে।

ঘটনাটা যতটা সহজ শোনাচ্ছে, ততটাই বিতর্কের বারুদ লুকিয়ে আছে এর ভিতরে। কারণ, অনির্বাণের উপরে এখনও কার্যত ‘অলিখিত নিষেধাজ্ঞা’ জারি করে রেখেছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন সংগঠন। সেই নিষেধাজ্ঞার আবহেই যদি সত্যিই দেব তাঁর ছবিতে অনির্বাণকে নেন, তাহলে তা হবে ফেডারেশনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। খবর অনুযায়ী, শেষ মুহূর্তে কোনও নাটকীয় পরিবর্তন না হলে দেব নিজেই আনুষ্ঠানিকভাবে অনির্বাণের নাম ঘোষণা করবেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা হিসেবে। আর এখান থেকেই শুরু হতে পারে নতুন দ্বন্দ্বের অধ্যায়—এমনটাই বিশ্বাস করছে গোটা টলিপাড়া।

ঘটনার সূত্রপাত বহু আগেই। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)-এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনির্বাণ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তুলেছিলেন মানহানির অভিযোগও। শুরুতে অনেকেই তাঁর পাশে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ছোট হতে হতে প্রায় শূন্যে এসে ঠেকেছে। অধিকাংশই ‘ভুল স্বীকার’ করে ফেডারেশনের সঙ্গে সমঝোতায় গিয়ে কাজে ফিরেছেন। কিন্তু অনির্বাণ ছিলেন অনড়। কোনও ক্ষমা চাওয়া, কোনও আপস—কিছুতেই রাজি হননি তিনি।

শুধু অনির্বাণ নন, পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী (কবি) এবং সুব্রত সেনও এখনও নিজেদের অবস্থান বদলাননি। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়—একের পর এক নাম সেই তালিকা থেকে সরে গিয়েছে। তাঁরা ভিডিও বার্তার মাধ্যমে ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে কাজে ফিরে এসেছেন। সেই সমঝোতার সর্বশেষ সংযোজন পরমব্রত চট্টোপাধ্যায়। আর প্রথম সারিতেই ছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল। গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও সাড়া মেলেনি। অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলা হলে তিনি সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “সময়ই সব প্রশ্নের জবাব দেবে।”

এমন পরিস্থিতিতে দেবের ছবিতে অনির্বাণের সম্ভাব্য প্রত্যাবর্তন নিছক কাস্টিং সিদ্ধান্ত নয়—বরং এক স্পষ্ট বার্তা। টলিউডের ক্ষমতার রাজনীতিতে এটি নতুন মোড় ঘোরাতে পারে। প্রশ্ন একটাই—দেব কি সত্যিই সাহস করে এই পদক্ষেপ নেবেন? নাকি শেষ পর্যন্ত আবারও বদলে যাবে সিদ্ধান্ত? টলিপাড়ার অলিগলি আপাতত সেই উত্তর খুঁজতেই ব্যস্ত।


```