Coldplay কনসার্টে HR হেডের সঙ্গে ভাইরাল হওয়ার পর এবার OnlyFans-এ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়াল প্রাক্তন CEO অ্যান্ডি বায়রনের। সামনে এল চ্যাট, ভিডিও কলের তথ্য।

অ্যান্ডি বায়রন
শেষ আপডেট: 8 August 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই কোল্ডপ্লে (Coldplay) কনসার্টে স্ত্রী নন, অফিসের HR হেডের সঙ্গে ছবি ভাইরাল হয়েছিল। চাপে পড়ে সিইও পদ থেকে ইস্তফা দেন অ্যান্ডি বায়রন। কিন্তু তাতেও থামেনি বিতর্ক। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য—OnlyFans-এ প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছেন এই প্রাক্তন কর্পোরেট কর্তা!
একটি সংবাদমাধ্যম ‘The Blast’-এর দাবি, ৫০ বছর বয়সি অ্যান্ডি একাধিক OnlyFans ক্রিয়েটরের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও কল, কাস্টম ভিডিও ও সাবস্ক্রিপশন বাবদ এই বিপুল অর্থ ব্যয় করেছেন। শুধু ২৩ বছর বয়সি ক্রিয়েটর সোফি রেইনের (আসল নাম ইজাবেলা ব্লেয়ার) সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও কলেই নাকি তিনি ৪০,০০০ ডলার (প্রায় ৩৫ লক্ষ টাকা) উড়িয়েছেন!
মেগানের শেয়ার করা কিছু ব্যক্তিগত চ্যাট স্ক্রিনশট থেকেই জানা যাচ্ছে, একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে OnlyFans ক্রিয়েটরদের সঙ্গে যোগাযোগ করতেন বায়রন। স্ক্রিনশটে দেখা গিয়েছে, এক জায়গায় বায়রন লিখেছেন, “সব ঠিক আছে। আমি যাদের সঙ্গে কথা বলি, তাদের বেশিরভাগই বিবাহিত।” যার উত্তরে সোফি রেইন লেখেন, “ঠিক আছে, ৫ মিনিট পর কল করো।”
যদিও বায়রনকে নিজের ক্লায়েন্ট হিসেবে সরাসরি স্বীকার করেননি ২৩ বছরের OnlyFans তারকা সোফি রেইন (আসল নাম ইজাবেলা ব্লেয়ার), তবে Coldplay কনসার্টে বায়রনের ধরা পড়া নিয়ে তিনি বলেন, “প্রতারকরা এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ।”
OnlyFans কালেক্টিভ "Bop House"-এর নেতা তথা ব্রাজিলিয়ান মডেল কামিলা আরাউজো দাবি করেছেন, শুধু সোফিই নন, আরও বহু OnlyFans তারকার সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্ডি। কামিলার কথায়, “আমি রসিদ দেখেছি। কম করে ২.২ কোটি টাকার সাবস্ক্রিপশন, কাস্টম ভিডিও আর ভিডিও কল করেছেন। এটা শুধুই সোফির সঙ্গে নয়, আরও অনেক মেয়ের সঙ্গেই।”
এই কামিলা নিজেই Byron-এর স্ত্রী মেগানের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন, “আমি বলেছিলাম, উনি একা নন। এত বড় অপমানের পর নারীদের একে অপরের পাশে থাকা উচিত।”
নিজেকে একজন খ্রিস্টান হিসেবে পরিচয় দিয়ে সোফি রেইন বলেন, “আমি এই ধরনের আচরণ সমর্থন করি না। যদি উনি (Byron-এর স্ত্রী) চান, আমি কথা বলতে প্রস্তুত। আমি চাই উনি জানুন, এই লোকটা শুধুই জীবনের একটা ঝড়।”
১৬ জুলাই, Coldplay-র কনসার্ট চলাকালীন একটি ‘জাম্বোট্রন’ স্ক্রিনে ধরা পড়েন Byron ও Cabot—দু’জনেই বিবাহিত এবং একে অপরের স্বামী বা স্ত্রী নন। ভিডিওতে Coldplay-র সল্টনামা Chris Martin মজা করে বলেন, “Either they’re having an affair or they’re just very shy!” আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। কনসার্টের কিছুদিন পরেই Byron এবং Cabot দু’জনেই পদত্যাগ করেন।