Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সায়ন্ত-বিতর্কে কাছাকাছি এসেছিলেন, দেবচন্দ্রিমা-কিরণের বন্ধুত্বে ফাটল?

সম্প্রতি শোনা যায়, তাঁদের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে। সত্যিই কি তাই? সম্প্রতি আগামী সিরিজের প্রচারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবচন্দ্রিমা। 

সায়ন্ত-বিতর্কে কাছাকাছি এসেছিলেন, দেবচন্দ্রিমা-কিরণের বন্ধুত্বে ফাটল?

শেষ আপডেট: 8 August 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: মাস খানের আগের কথা। অভিনেতা সায়ন্ত মোদকের নামে বিস্ফোরক কিছু অভিযোগ এনেছিলেন কিরণ মজুমদার। মানসিক অত্যাচার থেকে অপমান--- ইউটিউবে ভিডিওর মাধ্যমে সামনে এনেছিলেন অনেক কিছুই। এই সময়ই কিরণকে 'বোন' বলে সম্বোধন করে পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সায়ন্তর প্রাক্তন প্রেমিকা ছিলেন তিনি। জোর গলায় জানিয়েছিলেন অনুরূপ ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকেও।

তবে সম্প্রতি শোনা যায়, তাঁদের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে। সত্যিই কি তাই? সম্প্রতি আগামী সিরিজের প্রচারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবচন্দ্রিমা। সেখানে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, যা রটেছে তা ঠিক নয়। কিরণের সঙ্গে মোটেও তাঁর সম্পর্কের অবনতি হয়নি।

তিনি বলেন, "কিরণকে আমি ভালোবাসি। আমাদের মধ্যে কোনও অসুবিধা নেই। আমি ওঁকে খুব ভালোবাসি। আমাদের বন্ধুত্বে কোনও ফাটল তৈরি হয়নি।" তা যে সত্যিই হয়নি সে প্রমাণ মিলেছেন দেবচন্দ্রিমার ভ্লগেও। অন্যদিকে এই মুহূর্তে কার্যত 'সাইডলাইন' সায়ন্ত। কামব্যাক প্রচেষ্টায় মরিয়া, কিন্তু হালে পানি পাচ্ছেন কই?


```