Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘তুমি আমাদের ছোট করছ!’ লাইটম্যানদের সঙ্গে মাটিতে বসে খাওয়ার জন্য স্মিতাকে বলেন অমিতাভ

একজন সত্যিকারের ‘স্টার’ কাকে বলে? যিনি শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজের মতো চলেন। ঠিক যেমন ছিলেন স্মিতা পাটিল। মাটিতে বসে লাইটম্যানদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন, আর সেই দৃশ্য দেখে কিংবদন্তি অমিতাভ বচ্চনও কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন!

‘তুমি আমাদের ছোট করছ!’ লাইটম্যানদের সঙ্গে মাটিতে বসে খাওয়ার জন্য স্মিতাকে বলেন অমিতাভ

অমিতাভ-স্মিতা

শেষ আপডেট: 22 May 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: একজন সত্যিকারের ‘স্টার’ কাকে বলে? যিনি শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজের মতো চলেন। ঠিক যেমন ছিলেন স্মিতা পাটিল। মাটিতে বসে লাইটম্যানদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন, আর সেই দৃশ্য দেখে কিংবদন্তি অমিতাভ বচ্চনও কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন!


সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বর জানালেন ১৯৮২ সালের ব্লকবাস্টার ‘শক্তি’ সিনেমার শুটিংয়ের সময়ের এক অভাবনীয় ঘটনা। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার এবং রাখী গুলজারের মতো মহারথীরা ছিলেন। সেই সেটেই স্মিতা প্রতিদিন বিশাল একটি টিফিন নিয়ে আসতেন, আর সেটি নিয়ে মাটিতে বসে লাইটম্যানদের সঙ্গে সেই খাবার ভাগাভাগি করে খেতেন। ‘সেটে এক বিশাল সুপারস্টার, স্মিতা পাটিল। আর তিনি কি না মাটিতে বসে লাইটম্যানদের সঙ্গে খাচ্ছেন!– এই দৃশ্যই ছিল চোখে পড়ার মতো’,  বলেন প্রতীক।

Amitabh Bachchan and Smita Patil created magic of romance in the rain in  the song Aaj Rapat Jaayein from their Namak Halaal.


এক দিন এমন খাবারদাবারের পর্ব চলাকালীন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিগ বি। তিনি স্মিতাকে ডেকে একান্তে বলেন, ‘তুমি এমনভাবে মাটিতে বসে খাচ্ছ, এতে তো আমাদের খারাপ দেখাচ্ছে। এখন যদি আমরা এটা না করি, তাহলে আমাদের অহংকারী মনে হবে। আমাদেরও করতে হবে। তুমিই আমাদের খারাপ করে দেখাচ্ছ।’

 


কিন্তু স্মিতার জবাব ছিল একেবারে সোজাসাপ্টা – ‘আপনি যান ভ্যানে, আমি এখানেই খাব!’ একেবারে ‘বিন্দাস’ কায়দায় নিজের অবস্থানে অনড় রইলেন তিনি।


স্মিতা আর অমিতাভের মধ্যে পেশাগত সম্পর্ক বেশ ভালোই ছিল। এমনকি একবার ‘নমক হালাল’ সিনেমার সময় অমিতাভ নিজের ব্লগে লিখেছিলেন, স্মিতা কিছু দৃশ্য করতে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না, কিন্তু তার অনুরোধে স্মিতা সেই কাজ করেন। অমিতাভ তাঁকে বর্ণনা করেছিলেন ‘নরম, ভদ্র, কিন্তু ভিতরে- ভিতরে ভীষণ শক্তিশালী একজন নারী’! স্মিতা পাটিল ১৯৮৬ সালে হঠাৎই হয় তাঁর মৃত্যু, কিন্তু তাঁর ব্যক্তিত্ব, সাহস ও নিজস্বতার দৃষ্টান্ত আজও সকলের অনুপ্রেরণা হয়ে আছে।
 


```