Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কেবিসি-র প্রতি পর্বে ৫ কোটি! টেলি দুনিয়ার সবচেয়ে দামি সঞ্চালক এখন অমিতাভ

বহুল জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)-র ১৭তম মরসুমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। 

কেবিসি-র প্রতি পর্বে ৫ কোটি! টেলি দুনিয়ার সবচেয়ে দামি সঞ্চালক এখন অমিতাভ

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: বহুল জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)-র ১৭তম মরসুমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। আগামী ১১ অগস্ট, ২০২৫-এ সম্প্রচার শুরু হচ্ছে এই মরসুম। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও SonyLIV-এ প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হবে এই শো।

তবে এই ঘোষণায় চমক রয়েছে আরও এক জায়গায়। সূত্রের খবর, এবারের মরসুমে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক পর্বপ্রতি ৫ কোটি টাকা। সপ্তাহে পাঁচটি পর্ব মিলিয়ে সাপ্তাহিক আয় প্রায় ২৫ কোটি টাকা! যা তাঁকে এ দেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত টেলিভিশন সঞ্চালকের জায়গায় পৌঁছে দিল।

২০০০ সালে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র যাত্রা শুরু হয় অমিতাভ বচ্চনের হাত ধরেই। একমাত্র তৃতীয় মরসুম বাদে, যেখানে সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন শাহরুখ খান, বাকি প্রতিটি সিজনে শো-র মুখ ছিলেন বিগ বি নিজেই।

তাঁর পরিচিত কণ্ঠে "নমস্কার দেবিয়ো অউর সাজ্জনো"—এই সংলাপ আজও আবেগের এক প্রতীক হয়ে আছে দর্শকদের মনে। কেবিসি শুধু একটি কুইজ শো নয়, সাধারণ মানুষের জীবনে এক বদলের সুযোগ। সেই সঙ্গে অমিতাভ বচ্চনের সহানুভূতিপূর্ণ উপস্থাপনা এই অনুষ্ঠানকে দিয়েছে এক আলাদা গ্রহণযোগ্যতা।

চলতি বছরের ৪ এপ্রিল Sony TV-তে প্রকাশ পায় কেবিসি ১৭-র প্রথম প্রোমো। সেখানে 'অগ্নিপথ'-এর ছায়ায় বিগ বি-কে দেখা যায় পর্দায় ফিরে আসার বার্তা দিতে। রেজিস্ট্রেশন ঘোষণার সেই নাটকীয় প্রোমো এবং বিগ বি-র চিরাচরিত মেজাজে ফিরে আসা দর্শকদের মধ্যে তৈরি করে এক নতুন উৎসাহ।

এই বছরের শুরুতেই গুঞ্জন ছড়ায়, বয়স ও ব্যক্তিগত কারণ দেখিয়ে কেবিসি থেকে সরে দাঁড়াতে পারেন অমিতাভ বচ্চন। শোনা গিয়েছিল, তাঁর জায়গায় সঞ্চালক হবেন সলমন খান। সেই জল্পনায় জল ঢেলে, জুলাই মাসে অমিতাভ নিজের ব্লগে লিখেছেন—‘Shuru kar diya kaam’, সঙ্গে শেয়ার করেছেন রিহার্সালের কিছু ছবি। এতেই নিশ্চিত হয়ে যায়, বিগ বি-ই থাকছেন কেবিসি-র হোস্ট হিসেবে।

বিভিন্ন সূত্রের দাবি, এই সিজনে প্রতি পর্বে ৫ কোটি টাকা করে মোট ২৫ কোটি টাকা সাপ্তাহিক আয় করবেন অমিতাভ বচ্চন। এর ফলে টেলিভিশনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকের খেতাব চলে এল তাঁর ঝুলিতে। এই অঙ্ক পেরিয়ে গেল সলমন খানেরও। উল্লেখ্য, Bigg Boss OTT 2-তে সলমন প্রতিটি উইকেন্ড কা ভার পর্বের জন্য ১২ কোটি টাকা করে নিয়েছিলেন। তবে সপ্তাহে তিনি শুট করেছিলেন মাত্র দু'টি পর্ব।


```