Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অমিতাভের মুখে পরিবর্তনের ডাক, খোলনলচে বদলে নতুন রূপে আসছে কেবিসি

দ্য ওয়াল ব্যুরো: একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, ‘নতুন বোতলে পুরনো মদ’। যার আক্ষরিক অর্থ, ভিতরের বস্তুটি একই আছে, শুধু বাহ্যিক সৌন্দর্য বদলে গিয়েছে। এবার সেটাই দেখা যাবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’

অমিতাভের মুখে পরিবর্তনের ডাক, খোলনলচে বদলে নতুন রূপে আসছে কেবিসি

শেষ আপডেট: 1 August 2023 10:49

দ্য ওয়াল ব্যুরো: একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, ‘নতুন বোতলে পুরনো মদ’। যার আক্ষরিক অর্থ, ভিতরের বস্তুটি একই আছে, শুধু বাহ্যিক সৌন্দর্য বদলে গিয়েছে। এবার সেটাই দেখা যাবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) শো-এ। বাইরের চাকচিক্যে আমূল পরিবর্তন ঘটিয়ে আরও একবার দর্শকদের ড্রয়িংরুমে আসতে চলেছে এই জনপ্রিয় ক্যুইজ শোয়ের ১৫তম সিজন। সূত্রের খবর, একদম প্রথম সিজন থেকে যে থিম টিউনটি শোনা যায়, এবার তা বদলে ফেলা হচ্ছে। সঙ্গে পরিবর্তন হচ্ছে আরও অনেক কিছুরই।

জানা গিয়েছে, এই সিজনে নতুন লাইফলাইন যোগ হচ্ছে প্রতিযোগীদের জন্য। কেবিসির সেই বিখ্যাত থিম টিউন পাল্টে যাচ্ছে। সেখানে এবার শোনা যাবে নতুন টিউন। সেই সুর বাঁশি, সেতারের মতো একাধিক বাদ্যযন্ত্র দিয়ে তৈরি হবে। এছাড়াও শোয়ের সেটও পাল্টে যাবে। নতুন সেটটি অনেকটা ইংরেজি অক্ষর ‘X’-এর আদলে তৈরি হবে। প্রতিবার থাকে একটি টানেল। এবার তা বেড়ে গিয়ে দু’টি হতে চলেছে। এমনকী খেলা শেষের আগে প্রতিবার যে টাইমার বাজে, সেটিরও পরিবর্তন হতে চলেছে।

সম্প্রতি এক সর্বভারতীয় টিভি চ্যানেলে এই অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে। সেখানেই অমিতাভ বচ্চনকে বলতে শোনা গিয়েছে যে, ‘ফাইভ জি-র দ্রুততার সঙ্গে আপগ্রেড হয়ে, একেবারে নতুন বেশে ও নতুন দৌড়ে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি জ্ঞানদার, ধনদার ও শানদার কৌন বনেগা ক্রোড়পতি। নতুন শুরু।’ প্রসঙ্গত, শুরু থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন বিগ বি। কেবলমাত্র তৃতীয় সিজনটি শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন। আগামী ১৪ অগস্ট রাত ৯টা থেকে সম্প্রচার শুরু হবে কেবিসি’র নতুন সিজনের।

মহিলাদের অন্তর্বাস নিয়ে অমিতাভের পুরনো টুইট ভাইরাল! নেটিজেনদের কটাক্ষের শিকার বিগ বি


```