Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হেনস্থার শিকার বিগ বি! অমিতাভকে এক ঝলক দেখতে ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে আহত বহু

গুজরাটের সুরাটে অনুষ্ঠান শেষে অমিতাভ বচ্চনকে দেখতে অনুরাগীদের হুড়োহুড়ি।

হেনস্থার শিকার বিগ বি! অমিতাভকে এক ঝলক দেখতে ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে আহত বহু

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় তারকাদের এক ঝলক দেখার উন্মাদনায় অনুরাগীরা অনেক সময়ই নিয়ন্ত্রণ হারান। সেই উচ্ছ্বাস কখনও ভালবাসার প্রকাশ হয়ে ওঠে, আবার কখনও তা বিপজ্জনক রূপ নেয়। এবার গুজরাতে (mobbed in Gujarat) অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ঘিরে ঠিক তেমনই এক পরিস্থিতির সাক্ষী হলেন উপস্থিত সকলে। নিরাপত্তা বলয় ভেঙে উন্মত্ত ভিড় যা কাণ্ড ঘটাল, তাতে স্বয়ং শাহেনশাও কিছু সময়ের জন্য বিপাকে পড়েন।

শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি বিমানবন্দর থেকে সোজা পৌঁছন তাঁর বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে। সুনীল থাকেন পাল এলাকার কাসা রিভেরা নামের এক বিলাসবহুল আবাসনে। সেখানেই ঘটে যায় অনভিপ্রেত ঘটনা।

বন্ধুর সঙ্গে দেখা সেরে বেরোনোর সময়ই বিগ বি’কে দেখতে ভিড় জমতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনুরাগীদের হুড়োহুড়িতে এমন অবস্থা তৈরি হয় যে, প্রবীণ অভিনেতার প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ার জোগাড়। অমিতাভ বচ্চন নিজে করজোড়ে ভিড়কে শান্ত হওয়ার অনুরোধ জানান, কিন্তু উত্তেজিত অনুরাগীরা সেই আহ্বানে কান দেননি। শুরু হয় ধাক্কাধাক্কি, যার জেরে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ভিড়ের চাপে কিছু সময়ের জন্য থমকে যেতে বাধ্য হন অমিতাভ। নিরাপত্তারক্ষীরাও তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যথেষ্ট বেগ পেতে থাকেন। হুড়োহুড়ির জেরে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল।

ভাইরাল ছবি ও ভিডিও দেখে অমিতাভ অনুরাগীদের একাংশ তীব্র নিন্দা করেছেন। তাঁদের দাবি, আশির কোঠায় পৌঁছনো একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবেদন জানিয়েছেন, “বচ্চন স্যরের বয়স হয়েছে, দয়া করে তাঁকে এভাবে বিপদের মুখে ফেলবেন না।” আবার কেউ কেউ কাণ্ডজ্ঞানহীন উন্মাদনাকে কাঠগড়ায় তুলেছেন। 


```