ভিডিওটি প্রথম শেয়ার হয় রেডিটে। সেখান থেকেই শুরু হয় চর্চা। বিয়ের দিন পিছিয়ে যাওয়া, সামাজিক মাধ্যমে পুরনো ছবি, এরই মাঝে পুরনো ভিডিও ভাইরাল —সরগরম নেটদুনিয়া।
.png.webp)
শেষ আপডেট: 26 November 2025 21:33
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মন্ধানা–পালাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে আচমকা নতুন করে আলোচনায় উঠে এসেছেন একজন—নাতাশা স্ট্যানকোভিচ। বিয়ের দিনের সকালেই স্মৃতি মন্ধানার বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। কিন্তু সেই খবরের মাঝেই ভাইরাল হয়েছে এক ভিডিও।
পুরনো সেই ক্লিপে দেখা যায়, নিজেরই জনপ্রিয় গান ‘ডিজে ওয়ালে বাবু’-র তালে তুমুল মজা করছেন নাতাশা। গানের লাইন, “দুনিয়া রাখুঁ জুতোর নিচে…” লিপ-সিঙ্ক করতে করতে পুরোটা উপভোগ করছেন তিনি। আর ঠিক তাঁর পাশেই বসে আছেন পালাশ মুচ্ছল—হাসিমুখে শুনছেন, দেখছেন, মুহূর্তটাও উপভোগ করছেন। বহু বছর আগে শুট হওয়া এই ভিডিও ফের নতুন করে ভেসে উঠতেই চলছে নানা চর্চা।
ভিডিওটি প্রথম শেয়ার হয় রেডিটে। সেখান থেকেই শুরু হয় চর্চা। বিয়ের দিন পিছিয়ে যাওয়া, সামাজিক মাধ্যমে পুরনো ছবি, এরই মাঝে পুরনো ভিডিও ভাইরাল —সরগরম নেটদুনিয়া। যদিও ভিডিওতে কোনও আপত্তিকর বা বিতর্কিত কিছু নেই, তবু সাম্প্রতিক ঘটনাবলীর কারণেই তা এখন ট্রেন্ডে।
স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে চারিদিকে চর্চা। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের গুঞ্জন থেকে শুরু করে বিয়ে ভাঙার রটনা...চলছে সবকিছুই। এরই মাঝে স্মৃতি নিজেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন এনগেজমেন্ট ভিডিও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত।
হাসপাতাল সূত্রে অবশ্য মিলেছে স্বস্তির খবর—স্মৃতির বাবা স্থিতিশীল, এঞ্জিওগ্রাফি রিপোর্ট পরিষ্কার। কিন্তু বিয়ের নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি। আগামী দিনে তাঁরা কী করেন, সম্পর্ক কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।