Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ বছর পর ভারতে আসছেন আমেরিকান ব়্যাপান পিটবুল, টিকিটের দাম শুরু মাত্র ২০০০ থেকে

৬ বছর পর আবার ভারতে আসছেন জনপ্রিয় আমেরিকান ব়্যাপার পিটবুল। গুরুগ্রাম ও হায়দরাবাদে বসছে তাঁর কনসার্ট। টিকিট বুক করুন আজই।

৬ বছর পর ভারতে আসছেন আমেরিকান ব়্যাপান পিটবুল, টিকিটের দাম শুরু মাত্র ২০০০ থেকে

পিটবুল (সংগৃহীত ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 25 October 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: আবার ভারতে পা রাখতে চলেছেন জনপ্রিয় আমেরিকান র‌্যাপার-সিঙ্গার পিটবুল ওরফে আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ। ভারতবাসী ফের লাইভ শুনতে পাবে‘টিম্বার’, ‘হোটেল রুম সার্ভিস’, ‘নো লো ত্রাতেস’-এর মতো হিট ট্র্যাক।

২০১১, ২০১৭ আর ২০১৯ সালে ভারতে এসেছিলেন তিনি। পারফর্ম করেছিলেন দেশজুড়ে। তারপর কোভিড এবং পরবর্তী পরিস্থিতিতে প্রায় ৬ বছর আসেননি। এবার ফের, তাই ট্যুরের নাম দিয়েছেন  ‘Pitbull: I'm Back’।

এই ট্যুরের অংশ হিসেবে ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে কনসার্ট করবেন গায়ক। তারপর ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে হবে তাঁর দ্বিতীয় শো।

বুক মাই শো তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর ঘোষণা করেছে। শেয়ার করেছে একটি পোস্টারও, যেখানে পিটবুলের ছবি আর ইভেন্টের তারিখ লেখা রয়েছে। ক্যাপশনে লেখা, 'মাই ওয়ার্ল্ডওয়াইড ইস জাম্পিং' টু ইন্ডিয়া উইথ হিস ট্যুর, 'পিটবুল- আই অ্যাম ব্যাক।' গুরুগ্রাম ও হায়দরাবাদ, টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে, ১২টা থেকে যে কেউ কাটতে পারেন।

টিকিটের ন্যূনতম দাম ২০০০ টাকা, ভিআইপি শুরু হচ্ছে ৫০০০ টাকা থেকে। সর্বোচ্চ দাম করা হয়েছে ২৪,৯৫০ টাকা।

ভারতের এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর বাহরাইনে বিয়ন আল দানা অ্যাম্ফিথিয়েটার, সাখির-এ কনসার্ট করবেন পিটবুল।


```