Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আল্লু অর্জুন ও পুষ্পা ২ নির্মাতাদের ২ কোটি টাকা সাহায্য ঘোষণা পদপিষ্টে জখমকে

আল্লু অরবিন্দ বলেন, আট বছরের শ্রী তেজার জন্য আমরা সকলে মিলে ২ কোটি টাকা দেব।

আল্লু অর্জুন ও পুষ্পা ২ নির্মাতাদের ২ কোটি টাকা সাহায্য ঘোষণা পদপিষ্টে জখমকে

পুষ্পা ২ দ্য রুল।

শেষ আপডেট: 25 December 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: পুষ্পা ২-এর নায়ক আল্লু অর্জুন এবং ছবি নির্মাতারা সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে সদ্য মাতৃহারা জখম ছেলেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন বুধবার। ক্রিসমাসের দিন হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ভেন্টিলেটরে থাকা শ্রী তেজাকে দেখতে যান আল্লু অর্জুনের বাবা ও পুষ্পা ২-এর প্রযোজক আল্লু অরবিন্দ এবং ছবির পরিচালক সুকুমার।

শ্রী তেজাকে দেখে হাসপাতালের বাইরে এসে আল্লু অরবিন্দ বলেন, আট বছরের শ্রী তেজার জন্য আমরা সকলে মিলে ২ কোটি টাকা দেব। এতে তার চিকিৎসা খরচ সহ অন্যান্য সহায়তা মিলবে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার শোয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শ্রী তেজার মায়ের। মারাত্মক জখম অবস্থায় নাবালকের চিকিৎসা চলছে।

দক্ষিণী ছবির প্রবীণ প্রযোজক আল্লু অরবিন্দ এদিন দিল রাজু এবং অন্যদের সঙ্গে হাসপাতালে যান। ছেলেটিকে দেখে ডাক্তারদের কাছে শারীরিক অবস্থার খোঁজ নেন। বাচ্চাটি এখন নিজে থেকে শ্বাস নিতে পারছে এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে শুনে তাঁরাও স্বস্তি পান। মিডিয়ার সামনে আল্লু অরবিন্দ বলেন, শ্রী তেজার অবস্থার উন্নতি হচ্ছে। পরিবারের সহায়তায় আমরা ২ কোটি টাকা দিচ্ছি। তিনি বলেন, আল্লু অর্জুন দেবে ১ কোটি, চলচ্চিত্র নির্মাতা দেবে ৫০ লক্ষ এবং পরিচালক সুকুমার দেবেন ৫০ লক্ষ টাকা। তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতি দিল রাজুর মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে।

প্রযোজক এবং টিএফডিসি-র সভাপতি রাজু বলেন, আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে একটি দেখা করার সময় চাওয়া হয়েছে। সেখানে চলচ্চিত্র শিল্পের প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের থাকতে বলা হয়েছে। পরিবারের তরফে বলা হয়েছে, তেজার অক্সিজেন ও ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তবে সুস্থ হয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে।


```