জানা গিয়েছে, ছবির প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। পরবর্তীতে এই খবর নিশ্চিত করে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাও।

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি
শেষ আপডেট: 28 May 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-র তৃতীয় কিস্তি ঘিরে চলছে একের পর এক বিতর্ক। সম্প্রতি অভিনেতা পরেশ রাওয়াল প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় জল্পনা তুঙ্গে পৌঁছেছে। জানা গিয়েছে, ছবির প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। পরবর্তীতে এই খবর নিশ্চিত করে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাও।
এর মধ্যেই জল্পনা ছড়ায় যে, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখনও ফিরোজ নাদিয়াদওয়ালার কাছেই, যিনি আগের দুই পর্ব প্রযোজনা করেছিলেন। তবে সেই দাবি উড়িয়ে দিলেন পরিচালক প্রিয়দর্শন। Mid-Day-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ফ্র্যাঞ্চাইজির সম্পূর্ণ স্বত্ব ১০ কোটি টাকায় কিনে নিয়েছেন অক্ষয় কুমার। এটি শুধু ‘হেরা ফেরি ৩’-এর জন্য নয়, বরং গোটা ফ্র্যাঞ্চাইজির জন্য। আমি নিজে ওই কাগজপত্র দেখেছি।”
অন্যদিকে, এর আগে Film Information-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, অক্ষয় কুমারের কোম্পানি ও পরেশ রাওয়ালের মধ্যে কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। এমনকি স্ক্রিপ্ট কিংবা আর্থিক চুক্তিও নাকি সেদিন পর্যন্ত সম্পন্ন হয়নি। ওই প্রতিবেদনে আরও উল্লেখ ছিল, ফিরোজ নাদিয়াদওয়ালা নাকি অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজির 'ডেরিভেটিভ রাইটস'-ও দেননি।
তবে এ নিয়ে পরেশ রাওয়ালের আইনি টিম জানিয়েছে, তিনি প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন এবং চুক্তি অনুযায়ী নেওয়া ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট সুদসহ ফেরত দিয়েছেন।