
শেষ আপডেট: 6 April 2023 09:42
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতাদের প্রায়ই নানারকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভক্ত অনুরাগীদের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে এই ধরনের প্রশ্ন উত্তরের খেলায় যোগ দেন তাঁরা। পাশাপাশি, অভিনেতাদের রসবোধ (funny) প্রায়ই মুগ্ধ করে অনুরাগীদের।
বুধবার এমনই এক মজাদার প্রশ্ন উত্তরের খেলায় মেতে উঠেছিলেন অভিনেতা অজয় দেবগন (Ajay Devgan)। আসন্ন ছবি 'ভোলা'র মুক্তি উপলক্ষেই টুইটারে (Tweeter) হ্যাশট্যাগ 'আস্ক ভোলা' নামে একটি খেলা শুরু করেন অভিনেতা। সেখানে একাধিক বিতর্কিত প্রশ্নের মজাদার উত্তর দিয়ে নেটিজেনদের মন জয় করলেন তিনি।
https://twitter.com/ajaydevgn/status/1635623012040077313?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1635623012040077313%7Ctwgr%5Ec8a706cc86b9350db50d7248e9badcc2f4188003%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindustannewshub.com%2Fbollywood-movies-news%2Fask-bholaa-fans-asked-how-much-will-the-film-bhola-earn-ajay-devgans-answer-will-win-your-heart%2F
এক অনুরাগী তাঁকে তাঁর বয়সের অনুপাতে সুস্থ থাকার রহস্য জিজ্ঞেস করলে অভিনেতার বুদ্ধিদীপ্ত উত্তর, 'আমি খাবার এবং মাথা সঠিক অনুপাতেই খাই'। অর্থাৎ অকারণে বিতর্কিত প্রশ্ন করে কাউকে বিব্রত করেন না এমনই ইঙ্গিত দিতে চাইলেন অভিনেতা। পাশাপাশি, ফাঁকা সময়ে কীভাবে কাটান অভিনেতা এই প্রশ্নের উত্তরে অজয়ের মজাদার জবাব, ফাঁকা সময় পেলে জানাবো।
https://twitter.com/ajaydevgn/status/1643575947239489537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643575947239489537%7Ctwgr%5Ea05a4f35e17c12f31082ad769434de595ba61599%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fentertainment%2Fajay-devgns-lol-reply-to-question-about-his-retirement-plan-3924936
প্রশ্ন উত্তরের একেবারে শেষের পর্যায়ে এক অনুরাগী তাঁকে অবসরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন এই প্রশ্ন উত্তরের খেলা থেকেই আপাতত অবসর নিচ্ছি আমি। সবমিলিয়ে অজয়ের রসবোধে ভরা টুইটগুলিতে মজেছেন নেটিজেনরা।
গার্লফ্রেন্ড সাবার জুতো হাতে নিয়ে ঘুরছেন হৃতিক! শেখার মতো ব্যাপার, বলছেন অনুরাগীরা