২০০০ সালের হামারা দিল আপকে পাশ হে ছবির শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যের সময় চিৎকার করে সেট ছাড়েন ঐশ্বর্যা রাই বচ্চন। পরে তার অনুরোধেই দৃশ্যটি বাদ যায়।

অনিল কাপুর ও ঐশ্বর্যা
শেষ আপডেট: 27 August 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অনেক সময় শুটিং ফ্লোরেও এমন মুহূর্ত আসে, যা নায়ক–নায়িকার জন্য চমকপ্রদ এবং অস্বস্তিকর উভয়ই হতে পারে। ২০০০ সালের কথা। তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি হামারা দিল আপকে পাশ হে, যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, ঐশ্বর্যা রাই বচ্চন এবং সোনালি বেন্দ্রে।
ঐশ্বর্যা তখন নতুনত্বের ধাপ অতিক্রম করছিলেন, বলিউডে তার সাফল্য এখনও স্থায়ী হয়নি, যদিও তাল ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ঠিক তখনই পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বর্যাকে নিতে প্রস্তাব দেন। প্রথমে সতীশ রাজি ছিলেন না, কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বর্যাকে চুক্তিবদ্ধ করেন।
কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। এক শয্যা দৃশ্যে ক্যামেরা ঘোরাচ্ছে। বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বর্যা। “অ্যাকশন” শব্দেই অনিল ঐশ্বর্যাকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্যে এগোন। হঠাৎ ঐশ্বর্যা চিৎকার করে ওঠেন এবং গট গট করে মেকআপ রুমে চলে যান।
পরবর্তীতে জানা যায়, ঐশ্বর্যা শয্যা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিতে ছিলেন। এই কারণে তার চিৎকার। অনুরোধ অনুযায়ী, সেই দৃশ্য পরে শুটিং থেকে বাদ দেয়া হয়।