Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি...', ভুয়ো কনটেন্ট রুখতে আদালতের দ্বারস্থ ঐশ্বর্যা

এআই-তৈরি ভুয়ো ছবি ও কনটেন্টের বিরুদ্ধে সরব ঐশ্বর্যা রাই বচ্চন। দিল্লি হাইকোর্টে ব্যক্তিত্বের অধিকার রক্ষার আবেদন জানালেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

 

'অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি...', ভুয়ো কনটেন্ট রুখতে আদালতের দ্বারস্থ ঐশ্বর্যা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 September 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অজস্র এআই-তৈরি ছবি। কোথাও বিজ্ঞাপন, কোথাও আবার ব্যবসার হাতিয়ার। এবার এইসব ভুয়ো কনটেন্টের বিরুদ্ধে সরব হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, নিজের 'ব্যক্তিত্বের অধিকার’ রক্ষার দাবি জানিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

লাইভ ল-এর রিপোর্ট অনুযায়ী, আদালতে নায়িকার পক্ষের আইনজীবী অভিযোগ করেন—ঐশ্বর্যার অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, নাম, কণ্ঠস্বর কিংবা ছবি কোনওভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না—এই আবেদনও জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর একই কারণে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অমিতাভ বচ্চন। সেই মামলায় আদালত তাঁর ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।

ঐশ্বর্যর আইনজীবী সন্দীপ শেঠি আদালতে আরও জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে অভিনেত্রীর একাধিক এআই-জেনারেটেড ছবি ও ভিডিও। ইউটিউব থেকে সংগৃহীত কয়েকটি স্ক্রিনশট জমা দিয়ে তিনি জানান, নায়িকার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এমনকি যেসব ছবি ছড়ানো হচ্ছে, সেগুলি আসলে মর্ফ করা এবং বাস্তবে ঐশ্বর্যার সঙ্গে কোনও সম্পর্ক নেই।

আইনজীবীর অভিযোগ, অভিনেত্রীর নাম-ছবি ব্যবহার করে মগ, টি-শার্টের মতো নানা পণ্য বাজারে আসছে। তিনি বলেন, “একজন ব্যক্তি শুধুমাত্র আমার মক্কেলের মুখ ব্যবহার করে ব্যবসা চালাচ্ছেন। এমনকি কিছু অবাস্তব অন্তরঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়ো এবং অপমানজনক।”

এছাড়া, Aishwarya Nation Wealth নামে এক সংস্থা নায়িকার নাম ব্যবহার করে ব্যবসা করছে বলেও আদালতকে জানানো হয়। সেই প্রতিষ্ঠানের লেটারহেডে চেয়ারপার্সন হিসেবে ঐশ্বর্যার নামও ব্যবহার করা হয়েছে। এই অপব্যবহারেই ক্ষুব্ধ অভিনেত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন।
বিচারপতি তেজাস কারিয়া মঙ্গলবার নায়িকার কৌঁসুলির বক্তব্য শোনেন। খুব শীঘ্রই এই বিষয়ে আদালত অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


```