Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্সের গুঞ্জন সবটাই মিথ্যে! একফ্রেমে ধরা দিয়ে নিন্দুকদের 'জবাব' দিলেন অভিষেক-ঐশ্বর্য

“বিয়ের আগে মানুষ আমাদের বিয়ের তারিখ ঠিক করত, আর বিয়ের পর ঠিক করতে শুরু করল কবে আমরা আলাদা হব। সবটাই ভিত্তিহীন।"

ডিভোর্সের গুঞ্জন সবটাই মিথ্যে! একফ্রেমে ধরা দিয়ে নিন্দুকদের 'জবাব' দিলেন অভিষেক-ঐশ্বর্য

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 00:44

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বিচ্ছেদের বিস্তর গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে একসঙ্গে দেখা গেল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan)। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে তাঁদের উপস্থিতি (Aishwarya Abhishek joint appearance) ঘিরে অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আগ্রহ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দু’জনে একসঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে চলা নানা জল্পনার প্রেক্ষিতে এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

ভিডিওতে দেখা যায়, ঐশ্বর্য কালো রঙের একটি স্যুট পরেছিলেন, তাঁর লুক বরাবরের মতোই ছিল অত্যন্ত সাবলীল।  অন্যদিকে অভিষেক ছিলেন ক্যাজুয়াল পোশাকে। তাঁদের সঙ্গে ছিলেন ঐশ্বর্যের মা বৃন্দা রাইও। পুরো মুহূর্তটাই ছিল স্বাভাবিক ও ঘরোয়া, যা দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে (Aishwarya Abhishek joint appearance)।

কয়েক দিন আগেই অভিষেক বচ্চন প্রকাশ্যে তাঁদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন, এরপরই একসঙ্গে হাসিখুশি মেজাজেই দেখা গেল দু'জনকে। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় এই সব জল্পনাকে 'ম্যালিশাস এবং সম্পূর্ণ মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছিলেন।

সেই সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, “আপনি যদি একজন পাবলিক ফিগার হন, তাহলে মানুষ আপনার জীবনের প্রতিটা বিষয় নিয়েই গল্প তৈরি করবে। যা কিছু লেখা হয়েছে, তার কোনওটাই সত্যতা নেই। এগুলো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার জন্য ছড়ানো হয়েছে।"

তিনি আরও বলেছিলেন যে এই ধরনের গুঞ্জন নতুন নয়। বিয়ের আগেও তাঁদের নিয়ে নানা রকম অনুমান চলত। অভিষেকের কথায়, “বিয়ের আগে মানুষ আমাদের বিয়ের তারিখ ঠিক করত, আর বিয়ের পর ঠিক করতে শুরু করল কবে আমরা আলাদা হব। সবটাই ভিত্তিহীন। আমরা দু’জনেই একে অপরের সত্যিটা জানি। দিনের শেষে আমরা একটি ভালবাসায় ভরপুর, স্বাভাবিক জীবনে ফিরে যাই- সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই ধরনের গুজব তাঁকে বিরক্ত করে কি না? এই প্রশ্নের উত্তরে অভিষেক জানিয়েছিলেন, “একদমই না। যদি একটুও সত্যি থাকত, তাহলে হয়তো কষ্ট পেতাম। কিন্তু এখানে সত্যের কোনও লেশমাত্র নেই।”

উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়। তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। তবে গত বছর অনন্ত আম্বানি  এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দু’জনের আলাদা আলাদা উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরদার হয়। পরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের ছবিতে বচ্চন পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং কানস চলচ্চিত্র উৎসবে অভিষেককে ঐশ্বর্যের পাশে দেখা না যাওয়া এই জল্পনাকে আরও উস্কে দেয়।

এই পরিস্থিতিতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যের একসঙ্গে উপস্থিতি অনেকের কাছেই সেই সব গুঞ্জনের জবাব হিসেবেই মনে হয়েছে।


```