Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বায়ুসেনার উর্দিতে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড! হৃত্বিক -দীপিকার ফাইটারকে আইনি নোটিস

ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বায়ুসেনারই এক অফিসার।

বায়ুসেনার উর্দিতে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড! হৃত্বিক -দীপিকার ফাইটারকে আইনি নোটিস

শেষ আপডেট: 6 February 2024 22:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার উর্দি পরে গভীর চুমু! আর এতেই হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ চরম বিপাকে পড়ল। রীতিমতো আইনি নোটিস পাঠিয়ে শোনা গিয়েছে, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বায়ুসেনারই এক অফিসার। ছবিতে হৃতিক ও দীপিকার একটি চুম্বনের দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি ওই অফিসারের।

সূত্রের খবর, ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক অফিসার, উইং কমান্ডার সৌম্যদীপ দাস, এই আইনি নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার ইউনিফর্ম কেবলমাত্র একটি পোশাক নয়। এটি কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অটল অঙ্গীকারের প্রতীক। এই উর্দি পরেই দেশকে নিরাপত্তা দেন সাহসী অফিসারেরা, প্রাণের ঝুঁকি নিতেও দু’বার ভাবেননা। এই উর্দি ভারতীয় বায়ুসেনার গরিমার প্রতীক। উইং কম্যান্ডারের বক্তব্য, কোনও সিনেমার রোমান্টিক দৃশ্যকে ভারতীয় সেনার উর্দির সঙ্গে জুড়ে দেওয়াটা সঠিক কাজ নয়। যে ইউনিফর্ম পরে দেশ ও দেশবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য শপথ নেওয়া নয়, সেই উর্দি গায়ে চাপিয়ে নিছক একটা প্রেমের দৃশ্যকে চলচ্চিত্রে তুলে ধরে দেশের বায়ুসেনা অফিসারদের ত্যাগ ও মর্যাদাকে ক্ষুন্ন করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের আবহে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’।  হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের মতো দুজন হাই প্রোফাইল অভিনেতার জুটিকে দেখতেই দর্শকরা শুরু থেকে মুখিয়ে ছিলেন। তবে ছবির একটি গান লঞ্চ হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। দিপীকার পোশাক ও দেহভঙ্গি নিয়ে নানা সমালোচনা শুরু হয়ছিল। ছবিতে অ্যাকশন, দেশপ্রেম, বায়ুসেনার নানা অ্যাকশন দৃশ্য থাকলে সেভাবে বক্স অফিসে জমাটি ব্যবসা করতে পারেনি ফাইটার। সে নিয়ে পরিচালক সিদ্ধান্ত আনন্দ একটি সাক্ষাৎকারে দুঃখপ্রকাশও করেছেন। তার মধ্যেই আইনি নোটিস আসায় আরও বিপাকে পড়ল ফাইটার।


```