Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে, অভিনয় জগতের বড় ক্ষতি হয়ে গেল: মমতা

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লড়াইয়ের শেষে মারা গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দু-দু'বার ক্যানসার থেকে সেরে উঠে, শেষমেশ মারাত্মক ব্রেনস্ট্রোক হয়েছিল তাঁর। তাই নিয়ে ১৯ দিন হাসপাতালে ভর্তি থেকে একটানা চলেছে যমে-মানুষে যুদ্ধ। শে

ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে, অভিনয় জগতের বড় ক্ষতি হয়ে গেল: মমতা

শেষ আপডেট: 20 November 2022 10:14

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লড়াইয়ের শেষে মারা গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দু-দু'বার ক্যানসার থেকে সেরে উঠে, শেষমেশ মারাত্মক ব্রেনস্ট্রোক হয়েছিল তাঁর। তাই নিয়ে ১৯ দিন হাসপাতালে ভর্তি থেকে একটানা চলেছে যমে-মানুষে যুদ্ধ। শেষরক্ষা হল না। একের পর এক হার্ট অ্যাটাকে চলে গেল প্রাণ। ২৪ বছরের এই লড়াকু অভিনেত্রীকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। লিখলেন, মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিন মমতার শোকবার্তায় লেখেন, 'প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ‘ঝুমুর’, ‘মহাপীঠ’ ‘তারাপীঠ’, ‘জীবনজ্যোতি’, ‘জীবনকথা’, ‘জিয়নকাঠি’…ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে।'

মমতা আরও লিখেছেন, 'মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

আজ, রবিবার, দুপুর ১টা নাগাদ প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেনস্ট্রোক নিয়ে তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। এর পরে বারবার হার্ট অ্যাটাক হতে থাকে তাঁর। শেষমেশ ফুরিয়ে গেল সব লড়াই।

ঐন্দ্রিলার মৃত্যুতে ভেঙে পড়েছেন সব্যসাচী, ডিঅ্যাক্টিভেট করলেন ফেসবুক প্রোফাইল


```