Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ইন্ডাস্ট্রির স্বার্থে’, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী

শুভেন্দুর জানান, টলিপাড়ার পরিচিত মুখ হিসেবে মাফিনের জনপ্রিয়তা ঘরে ঘরে পৌঁছেছে, যা নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বরানগরের বাসিন্দা এই অভিনেত্রী স্থানীয় স্তরেও দলের হয়ে সক্রিয় থাকবেন বলে জানা গিয়েছে।

‘ইন্ডাস্ট্রির স্বার্থে’, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 April 2026 16:00

দ্য় ওয়াল ব্যুরো: রাজ্যসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত। প্রচারের ময়দানে যেমন ব্যস্ত প্রার্থীরা, তেমনই সক্রিয় হয়ে উঠেছেন টলিউডের একাংশ শিল্পীরাও (Tollywood)। প্রার্থীদের পাশাপাশি প্রচারে ব্যস্ত রয়েছেন তাঁরাও। এই আবহেই রাজনৈতিক ময়দানে নতুন পদক্ষেপ করলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপি (Bharatiya Janata Party)-তে।

শুক্রবার সল্টলেকে দলের কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন মাফিন। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, মাফিন নিজেই বিজেপির হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজ্যে ‘পরিবর্তন’-এর পক্ষে প্রচার করতে চান বলেই এই সিদ্ধান্ত তাঁর।

শুভেন্দুর জানান, টলিপাড়ার পরিচিত মুখ হিসেবে মাফিনের জনপ্রিয়তা ঘরে ঘরে পৌঁছেছে, যা নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বরানগরের বাসিন্দা এই অভিনেত্রী স্থানীয় স্তরেও দলের হয়ে সক্রিয় থাকবেন বলে জানা গিয়েছে।

কেন এই রাজনৈতিক সিদ্ধান্ত— সেই প্রশ্নের উত্তরে মাফিনের বক্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীকে তিনি জানান, ‘টলিগঞ্জের বিশ্বাস ব্রাদার্সদের যে অত্যাচার দেখে এসেছি, তাতে আমার মনে হয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীর স্বার্থে আমার এই গুরুত্বপূর্ণ সময় বিজেপিকে সমর্থন করা উচিত।’ সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেছেন, ইন্ডাস্ট্রির কর্মীদের স্বার্থে এই সময়ে রাজনৈতিক অবস্থান নেওয়া জরুরি।

এদিন শুভেন্দু স্পষ্ট করে দেন, তিনি বরানগর কেন্দ্রের প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)-এর সঙ্গে কাজ করবেন এবং অন্যান্য ক্ষেত্রেও প্রচারে অংশ নেবেন।


```