Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মহাকালেশ্বরে মহাসঙ্কট! বজরং দলের বিক্ষোভের মুখে আলিয়া-রণবীর

দ্য ওয়াল ব্যুরো: উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন 'টিম ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এদিন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) সঙ্গে ছিলেন দুই তারকা অভিনেতা রণবীর কাপুর (Ranbi

মহাকালেশ্বরে মহাসঙ্কট! বজরং দলের বিক্ষোভের মুখে আলিয়া-রণবীর

শেষ আপডেট: 6 September 2022 18:27

দ্য ওয়াল ব্যুরো: উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন 'টিম ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এদিন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) সঙ্গে ছিলেন দুই তারকা অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁদের মন্দিরে ঢোকার মুখে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। এমনিতেই 'ব্রহ্মাস্ত্র'কে ঘিরে বয়কট ডাক উঠেছিল। তারমধ্যে ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগে এভাবে পরিচালক-অভিনেতাদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন হওয়ায় স্বভাবতই চিন্তায় নির্মাতারা।

সূত্রের খবর, রণবীররা মন্দিরে আসার অনেক আগেই সেখানে পৌঁছে যান বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। মন্দিরের প্রধান ফটকের সামনে তাঁরা জমায়েত করেন। এরপর ভিভিআইপি গেটের পথ আটকে রেখে অভিনেতারা ঢোকার সময়ই কালো পতাকা দেখাতে থাকেন সবাই। যদিও কড়া পুলিশি প্রহরায় পরিস্থিতি নাগালের বাইরে বেরোয়নি। পরে রণবীর, আলিয়া, অয়ন ভিতরে ঢুকে যেতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেধড়ক লাঠিচার্জে ছড়িয়ে ছিটিয়ে যান বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন জখম হন।

ব্যর্থ ‘বয়কট ব্রহ্মাস্ত্র’ ট্রেন্ড! রমরমিয়ে বিকোচ্ছে অগ্রিম টিকিট, সরগরম বক্স অফিস

মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদে প্রোমোশনের পর মঙ্গলবার সন্ধেয় টিম 'ব্রহ্মাস্ত্র' উজ্জয়িনী পৌঁছয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। এদিন বিকেলেই আলিয়া নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মন্দিরে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের স্থানীয় কর্মীরা। সকলে মিলে জমায়েত করেন মন্দিরের সামনে। সেখানে সংবাদমাধ্যমের সামনে তাঁরা বলেন, 'আলিয়া ও রণবীর সনাতন হিন্দু ধর্মের অপমান করেছেন। এমনকি মিডিয়ার সামনে তাঁরা বিফ খেতে ভালবাসেন বলেও জানিয়েছেন। এতে আমাদের গোমাতার অপমান হয়েছে। এই অন্যায় মেনে নেওয়া হবে না। বলিউডকে বয়কট করতেই হবে।'


```