Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাপ কা বেটা! ‘বর্ডার’-এর নস্টালজিয়া ফেরাল আহান, ২৮ বছর আগের সুনীলকে খুঁজলেন অনুরাগীরা

‘বর্ডার ২’-কে (Border 2) বিশেষ বলে মনে করা হচ্ছে বহু কারণে। এই ছবিতে আবারও সীমান্তে শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে সানি দেওলকে। তবে এবার তিনি এক নতুন টিম নিয়ে হাজির হচ্ছেন, যাদের সঙ্গে জমে উঠবে অ্যাকশন।

বাপ কা বেটা! ‘বর্ডার’-এর নস্টালজিয়া ফেরাল আহান, ২৮ বছর আগের সুনীলকে খুঁজলেন অনুরাগীরা

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 December 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির সিনেমাগুলির মধ্যে অন্যতম 'বর্ডার' (Border)। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির সিক্যুয়েল (Border 2) ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল ও অপেক্ষা বাড়ছে। এর মধ্যেই সামনে এল অভিনেতা আহান শেট্টির প্রথম লুকের পোস্টার, যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

পোস্টারে দেখা যাচ্ছে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আহান (Ahan Shetty)। মুখে ধুলো-মাটি, রক্তমাখা দাগ, হাতে বন্দুক, আর চোখে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার। এক ঝলকেই বোঝা যাচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটি বেশ শক্তিশালী কিন্তু আবেগে ভরা।

পোস্টারের 'ভাইব' বুঝিয়ে দিচ্ছে সীমান্তের সেই টানটান পরিস্থিতি, যা ভারতীয় নৌ-বাহিনীর তেজ, সাহস এবং দায়িত্ববোধকে তুলে ধরে। ‘বর্ডার ২’ মূলত সীমান্তে ঝুঁকিপূর্ণ পরিবেশ, দেশরক্ষার অদম্য মানসিকতা এবং সৈনিকদের ত্যাগের গল্প বলবে। আহানের এই লুক দেখে প্রশংসাই করছেন নেটিজেনরা।

প্রশংসা করছেন 'বর্ডার'-এর 'ওজি' অভিনেতা সানি দেওল (Sunny Deol)। এছাড়াও বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, সোনম বাজওয়া-সহ অনেকেই পছন্দ করেছেন অভিনেতার নতুন চরিত্রের লুকটাকে।

তবে আহানের এই লুক দেখে ২৮ বছর আগের সুনীল শেট্টিকে (Sunil Shetty) মনে পড়ছে অনুরাগীদের। অনেকেই বলছেন, 'এতো বাপ কা বেটা!' না চাইতেই শুরু হয়েছে বাবা ও ছেলের তুলনা।

আগামী ১৬ ডিসেম্বর 'বিজয় দিবস'-এর দিন 'বর্ডার ২’-এর টিজার মুক্তি (Border 2 Teaser) পেতে পারে। নির্মাতারা মনে করেছেন, দেশপ্রেমের আবহে এই দিনটিই টিজার রিলিজের জন্য সবচেয়ে উপযুক্ত। খবরটি সামনে আসতেই দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে।

‘বর্ডার ২’-কে (Border 2) বিশেষ বলে মনে করা হচ্ছে বহু কারণে। এই ছবিতে আবারও সীমান্তে শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে সানি দেওলকে। তবে এবার তিনি এক নতুন টিম নিয়ে হাজির হচ্ছেন, যাদের সঙ্গে জমে উঠবে অ্যাকশন, আবেগ আর দেশপ্রেমের দারুণ মিশেল।

ছবিতে সানি দেওলের (Sunny Deol) পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan), দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি (Ahan Shetty)। তাঁদের সঙ্গে রয়েছেন সোনম বাজওয়া, মোনা সিং এবং মেধা রানা।

বড়সড় তারকাবহুল এই প্রজেক্টকে ঘিরে নির্মাতাদের নানা পরিকল্পনা ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে।

‘বর্ডার ২’ মুক্তি পাবে আগামী বছরের (২০২৬) ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ঠিক আগে। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কিষাণ কুমার, জে.পি. দত্ত এবং নিধি দত্ত।


```