Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবার সামনে অনীতের হাত ধরতে চাইলেন আহান, ‘সাইয়ারা’র প্রেম কি বাস্তবেও এগোচ্ছে?

রিল লাইফ প্রেম কি এবার রিয়েল লাইফেও সত্যি হচ্ছে? মুম্বইয়ের বিলাসবহুল মলে অনীতের হাত ধরতে চাইলেন আহান, ভাইরাল হল সেই মুহূর্ত!

সবার সামনে অনীতের হাত ধরতে চাইলেন আহান, ‘সাইয়ারা’র প্রেম কি বাস্তবেও এগোচ্ছে?

ভাইরাল সেই মুহূর্ত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 August 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দায় প্রেম, আর বাস্তবেও কি প্রেম শুরু হল? ‘সাইয়ারা’ ছবির সুপারহিট জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে সম্প্রতি একসঙ্গে দেখা গেল মুম্বইয়ের একটি বিলাসবহুল শপিং মলে। বাইরে বেরোতেই আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন—যেন হাতে হাত রেখে হেঁটে যেতে চান। কিন্তু অনীত লাজুকভাবে সেই প্রস্তাব এড়িয়ে যান। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

এই ভিডিও সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা—এই কি তবে রিল লাইফ প্রেম থেকে রিয়েল লাইফ প্রেমের যাত্রা? অনেকে বলছেন, “That back walk is so Krish Kapoor-coded”—আহানের সেই উলটো হাঁটার ভঙ্গিমাও নেটিজেনদের মন ছুঁয়েছে। আরেকজন লিখেছেন, “হাত ধরল না তো কী হয়েছে, আহান কিন্তু এত লোকের মাঝে সেই অনীতের দিকেই চোখটা রেখেছে।”

ভিডিওতে দেখা যাচ্ছে, আহান কালো জ্যাকেট আর হালকা নীল জিন্সে, অনীত স্কাই ব্লু শার্ট আর ডেনিমে। দুজনেই মুখ ঢেকে রাখলেও, তাদের চারপাশে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। তাঁদের সঙ্গে ছিলেন আহানের মা ডিয়ানেও।

মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ভারতের মাটিতেই ছবিটি আয় করেছে ৩০০ কোটির বেশি। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন আহান ও অনীত। ছবির প্রমোশনের বাইরে তাঁরা খুব একটা প্রকাশ্যে আসেননি। ফলে এই মুহূর্তই তাদের একসঙ্গে দেখা যাওয়ার প্রথম বড় ঘটনা।


```