Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ডেবিউ ছবি ‘সাইয়ারা’ ব্লকবাস্টার হিট, এবার বনশালির সঙ্গে জুটি বাঁধছেন আহান?

ডেবিউ ছবি ‘সাইয়ারা’-র সাফল্যের পর বনশালির অফিসে দেখা গেল আহান পান্ডেকে। জল্পনা, তাঁর পরবর্তী প্রজেক্ট হতে পারে বনশালির ছবিই।

ডেবিউ ছবি ‘সাইয়ারা’ ব্লকবাস্টার হিট, এবার বনশালির সঙ্গে জুটি বাঁধছেন আহান?

আহান পান্ডে ও সঞ্জয় লীলা বনশালি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 September 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: আহান পান্ডে তাঁর ডেবিউ ছবি ‘সাইয়ারা’-র সাফল্যের পরপরই হাজির হয়েছেন সঞ্জয় লীলা বনশালির অফিসে। আর সেই মুহূর্ত থেকেই বলিউডে গুঞ্জন তুঙ্গে। সবাই ভাবছে, এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই তরুণ অভিনেতা এবার বনশালির আগামী ছবির নায়ক হতে চলেছেন কি না!

পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে অহানের লুক, ক্যামেল রঙের টি-শার্ট আর ঢিলেঢালা ডেনিম প্যান্টে একেবারে কুল মুডে। ‘সাইয়ারা’-য় তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য যে প্রশংসা পেয়েছেন, তাতেই কি নজর কেড়েছেন বনশালির? ভক্তরা মনে করছেন, এর মধ্যেই ঘোষণা হতে পারে অহানের পরবর্তী বড় প্রজেক্টের।

শুরুতেই ব্লকবাস্টার হিট দিয়ে অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন আহান। তাই বনশালির মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করলে তা তাঁর কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক হবে, সন্দেহ নেই।

 এই জুটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসও তুঙ্গে। কেউ লিখেছেন, “OMG! বনশালির অফিসে আহান! এটা একেবারে স্বপ্নের কোলাব।” অন্য কেউ বলছেন, “আহানকে সেরা পরিচালকদের সঙ্গেই কাজ করা উচিত। বনশালি একদম পারফেক্ট।” এমনকী অনেকেই ধারণা করছেন, হয়তো বনশালির ছবিতে আহানকে দেখা যাবে একেবারে ভিলেনের ভূমিকায়!

যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে আহানের উপস্থিতি দেখেই ভক্তরা ধরে নিয়েছেন, বলিউডে আসতে চলেছে বছরের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলির একটি।


```