দেব মুখোপাধ্যায় একসময় বলিউড ছবিতে ডেবিউ করেছিলেন। পরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও তিনি হিরো হিসেবে প্রতিষ্ঠা পাননি। শরীরী সৌষ্ঠব প্রদর্শন করে পর্দায় হাজির হতেন তিনি।

শেষ আপডেট: 27 September 2025 21:45
দ্য ওয়াল ব্যুরো: শশধর মুখোপাধ্যায় শুরু করেছিলেন মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো (Mukherjee Bari Durga Pujo)। প্রযোজক সংস্থার এই পরিবার থেকে একে একে তারকা নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজককে পায় বলিউড। বম্বেতে বাঙালিদের সাম্রাজ্য তৈরি করেছিলেন এই মুখোপাধ্যায় বাড়ি।
বলিউড কুইন কাজল, রানি মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ হলেন এই শশধর মুখোপাধ্যায়। এই পরিবারের আর এক সদস্য দেব মুখোপাধ্যায় এই বছর মার্চ মাসে প্রয়াত হন। কাজল, রানির কাকা হন তিনি। কাকার প্রয়াণে কালাশৌচ চলছে মুখোপাধ্যায় বাড়িতে। তাঁদের এত বছরের ঐতিহ্যবাহী পুজো কি এবার হবে?

#rel
শশধর মুখোপাধ্যায়ের ছেলে হলেন দেব। দেব মুখোপাধ্যায় একসময় বলিউড ছবিতে ডেবিউ করেছিলেন। পরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও তিনি হিরো হিসেবে প্রতিষ্ঠা পাননি। শরীরী সৌষ্ঠব প্রদর্শন করে পর্দায় হাজির হতেন তিনি। তাতেও পাননি সফলতা। তবে ভীষণ পারিবারিক ছিলেন দেব মুখোপাধ্যায়। দুর্গাপুজোর দায়িত্ব একার কাঁধে বহন করতেন তিনি। ছোটরা থাকলেও তিনিই ছিলেন সর্বেসর্বা। সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল মুখোপাধ্যায় পরিবারে।
_1664795856796.jpg)
এই বিষয়েই মুম্বইতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাজলের ছোট বোন তানিশা ও আর এক ভাই অয়ন মুখোপাধ্যায়। অয়ন এখনকার নামকরা পরিচালক। তানিশা জানালেন বৈঠকে 'পুজো হবে। কিন্তু পরিবারের সদস্যেরা কেউ পুজোয় বসতে পারবেন না। কাকা নেই, ভাবতে পারছি না। প্রতি বছর পুজোর প্রায় সব দায়িত্ব কাকার কাঁধেই থাকত। সেখানে কাকাকে ছাড়াই পুজো হবে। এই বছর মা আসবে। পুজোও হবে কিন্তু আমরা কেউ পুজোয় বসতে পারব না।”
মায়ের পুজো কখনও বন্ধ হয় না। কালাশৌচ থাকলেও চলতে থাকে নিয়ম অনুযায়ী। মুম্বইয়ের বাঙালিদের মনেও পুজোর সময় মুখোপাধ্যায় বাড়ির ভোগ খাওয়া বড় পর্ব থাকে। তাই সেসবই থাকবে এবারের পুজোয়।