Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বয়স তো ৬৩ হল, এবার শুধরে যাও, নাহলে...', পরকীয়া নিয়ে গোবিন্দাকে প্রকাশ্যে হুঁশিয়ারি স্ত্রী সুনীতার

পডকাস্ট শোয়ে গোবিন্দার পরকীয়া নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা।

'বয়স তো ৬৩ হল, এবার শুধরে যাও, নাহলে...', পরকীয়া নিয়ে গোবিন্দাকে প্রকাশ্যে হুঁশিয়ারি স্ত্রী সুনীতার

গোবিন্দা, সুনীতা আহুজা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 January 2026 17:37

.দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শুরু থেকেই বলিউডে যে বিবাহবিচ্ছেদের জল্পনা সবচেয়ে বেশি আলোচনায় ছিল, তার কেন্দ্রে ছিলেন অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। গোবিন্দা এই বিষয়ে প্রকাশ্যে প্রায় চুপ থাকলেও, একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার পারদ চড়িয়েছেন সুনীতা। নতুন বছরেও সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি।

সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে কার্যত বিস্ফোরণ ঘটালেন সুনীতা। প্রোমো প্রকাশ্যে আসতেই সেই অংশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে গোবিন্দার পরকীয়া প্রসঙ্গে সুনীতাকে বলতে শোনা যায়, “এরকম অনেক মেয়ে আসে-যায়। কিন্তু আমি কখনও গোবিন্দাকে ক্ষমা করব না। আমি নেপালের মেয়ে। খুকরি যদি বের করি, তাহলে বুঝবে আমি কী করতে পারি। অবস্থা খুব খারাপ হবে। তাই বলছি, সময় থাকতে শুধরে যাও। নাহলে অনেক দুর্ভোগ অপেক্ষা করছে।”

এই মন্তব্যের পাশাপাশি বিদ্রূপ ও ক্ষোভের সুরে গোবিন্দার বয়স নিয়েও কটাক্ষ করেন সুনীতা। তিনি বলেন, “বয়স তো ৬৩ হয়ে গেল। এবার একটু লজ্জা করা উচিত। ছেলে-মেয়ের কথা ভাবো। মেয়ের টিনার বিয়ের বন্দোবস্ত করো। ছেলে যশের কেরিয়ারের দিকে নজর দাও।”

এখানেই থামেননি তিনি। ছেলে যশকে নিয়ে আরও গুরুতর অভিযোগ তোলেন সুনীতা। তাঁর বক্তব্য, “যশ কোনওদিনই বাবার কাছে নিজে থেকে কোনও সাহায্য চায়নি। আবার বাবা হয়েও গোবিন্দ কখনও ওর পাশে দাঁড়ায়নি। আমি তো একদিন মুখের উপর বলেই দিয়েছিলাম, তুমি বাবা, না অন্য কিছু?”

উল্লেখযোগ্য বিষয় হল, অতীতে ডিভোর্সের জল্পনা বারবার উড়িয়ে দিয়েছেন সুনীতা। তবে গোবিন্দার পরকীয়া প্রসঙ্গে কখনওই নীরব থাকেননি তিনি। গত বছর গণেশ চতুর্থীর দিন স্বামীকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছিলেন সুনীতা। সেদিন তিনি বলেছিলেন, “আজ বিশ্বাস হল তো আমাদের একসঙ্গে দেখে? কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু বিচ্ছেদ নয়।”


```