Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হতেই প্রেমানন্দজির আশ্রমে পলাশ, 'প্রতারক' তকমা মুছতেই এত কিছু?

বিয়ে স্থগিত, ভাইরাল চ্যাট ও ‘প্রতারক’ বিতর্কের মাঝেই প্রেমানন্দজির আশ্রমে পলাশ!

স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হতেই প্রেমানন্দজির আশ্রমে পলাশ, 'প্রতারক' তকমা মুছতেই এত কিছু?

স্মৃতি মন্ধানা, পলাশ মুচ্ছল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 December 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) প্রেম যতই চর্চিত হোক না কেন, বাবা অসুস্থ হওয়ার কারণে বিয়ে স্থগিত হওয়ার পরপরই পলাশকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিয়ের আগের রাতে এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ এবং এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হওয়ায় নেটিজেনরা পলাশকে 'প্রতারক' তকমা দিয়েছেন। এই নেতিবাচকতার মাঝেই এবার পলাশকে দেখা গেল বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে।

বিয়ে স্থগিত হওয়ার পর সোমবারই পলাশ মুচ্ছলকে প্রথম প্রকাশ্যে তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। এরপর নতুন বিয়ের তারিখ নিয়ে গুজব ছড়ালেও, স্মৃতির ভাই তা উড়িয়ে দেন। আর এখন রেডিটে (Reddit) ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, পলাশ বৃন্দাবনের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে (বরাহা ঘাটের কাছে বৃন্দাবন পরিক্রমা মার্গে অবস্থিত) প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে গিয়েছিলেন।

ভাইরাল ছবিতে পলাশকে সাদা শার্ট ও কালো জ্যাকেট পরে অন্যান্য ভক্তদের সঙ্গে মেঝেতে বসে থাকতে দেখা যায়। পলাশের আশ্রমে আসাকে মোটেই ভাল চোখে দেখেনি নেটপাড়া। নেটিজেনরা অভিযোগ করেছেন, সংগীত অনুষ্ঠানের রাতে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর এখন ভাবমূর্তি পরিষ্কার করতে পলাশ আধ্যাত্মিকতার মুখোশ বেছে নিয়েছেন।

একজম কমেন্টে লিখেছেন, "খুব কমই কোনও প্রতারক বিয়ের এক রাতে আগে ধরা পড়ে এবং বিয়ের জায়গা থেকে বের করে দেওয়া হয়। তিনি হয়তো জানতে চান... কেন তাঁর সঙ্গেই এমন হল!"

 আরেকজন লেখেন, "বেশি স্মার্ট হওয়ার চেষ্টা কোরো না! তোমার আসল রূপ সবাই বুঝে ফেলেছে।" অনেকে পলাশকে রাজ কুন্দ্রার সঙ্গে তুলনা করে বলেছেন, "এর আগে রাজ কুন্দ্রা, আর এখন এই ঠকবাজ। সবাই দেখি ইমেজ হোয়াইটওয়াশ করতে প্রেমানন্দ মহারাজের আশ্রমে ছুটছেন।"

এই বিতর্কের সূত্রপাত হয় যখন বিয়ের দিন সকালে স্মৃতির বাবা হঠাৎ হাসপাতালে ভর্তি হন এবং অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এরপরই খবর আসে পলাশও অসুস্থ। এরপর এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে তিনি নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কের 'চার্ম' হারানোর কথা লিখেছিলেন। শোনা যেতে থাকে, বিয়ের আগের রাতে পলাশ এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন।

বিতর্ক আরও বাড়ে যখন স্মৃতি তাঁর আংটি বদল, গায়ে হলুদ এবং সংগীত সম্পর্কিত সমস্ত পোস্ট মুছে দেন। তাঁর সতীর্থরাও সব পোস্ট মুছে দেন এবং স্মৃতির ভাই পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। 


```