Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পোশাক-বিতর্ক থেকে ‘গর্ভবতী’, এবার একেবারে ‘ঘনিষ্ঠ’ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্বেতা

সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ভট্টাচার্যকে (Shweta Bhattacharya) ঘিরে বিতর্ক যেন নিত্যসঙ্গী। কখনও পোশাকের পছন্দ, কখনও ব্যক্তিগত মন্তব্য—একটু এদিক-ওদিক হলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অভিনেত্রী।

পোশাক-বিতর্ক থেকে ‘গর্ভবতী’, এবার একেবারে ‘ঘনিষ্ঠ’ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্বেতা

শ্বেতা।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 December 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ভট্টাচার্যকে (Shweta Bhattacharya) ঘিরে বিতর্ক যেন নিত্যসঙ্গী। কখনও পোশাকের পছন্দ, কখনও ব্যক্তিগত মন্তব্য—একটু এদিক-ওদিক হলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অভিনেত্রী।

কয়েক মাস আগেই যেমন নিজের পোশাকপছন্দ নিয়ে মত জানানোয় ঝড় বয়ে গিয়েছিল নেটপাড়ায়। শ্বেতা স্পষ্ট বলেছিলেন, স্লিভলেস পোশাকে তিনি স্বচ্ছন্দ নন, কাজের ক্ষেত্রেও এমন পোশাক তাঁকে দিয়ে হবে না। কেউ তাঁর ব্যক্তিগত মতামতকে সমর্থন করেছিলেন, আবার অনেকেই মুখ খুলেছিলেন বিপক্ষে। তবে নিজের অবস্থান থেকে নড়েননি শ্বেতা।



এরপর আরও একবার ভুল বোঝাবুঝির জন্ম দেন তিনি। একটি ভিডিয়োতে মজা করতে গিয়ে এমনভাবে কথা বলেছিলেন যে অনেকে ধরে নিয়েছিলেন, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান, এ শুধু রসিকতা—তিনি জীবনে ‘১০ মাস ধরে স্বামীকে বয়ে নিয়ে বেড়ানোর’ প্রসঙ্গেই ওই কথা বলেছিলেন।

এবার শোরগোল আরও অন্য জায়গায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে খোলাখুলি মত প্রকাশ করেছেন শ্বেতা। তাঁর কথায়, এমন কোনও দৃশ্য তিনি করবেন না—যার পরে বাড়ির সামনে বা কাছের মানুষের সামনে সেই দৃশ্য দেখাতে তাঁর অস্বস্তি হবে। তিনি নিজেই বললেন, ‘যে দৃশ্যে অভিনয় করার পর আমাকে সেই দৃশ্য বাড়ির সকলের থেকে লুকোতে হবে বা আমি অস্বস্তিতে পড়ব, যদি কেউ সেই দৃশ্য দেখে ফেলে, তাহলে আমি এমন দৃশ্যে অভিনয় করতে চাই না।’

সেখানেই থামেননি অভিনেত্রী। প্রশ্ন ওঠে, তাঁর স্বামী রুবেল যদি এমন কোনও চরিত্র পান যেখানে ঘনিষ্ঠতার প্রয়োজন, তাহলে তিনি কী করবেন? শ্বেতার স্পষ্ট উত্তর—‘আমি কিছুই করব না। ওর কাজ, ও চাইলে করবে। এখানে আমার কিছু বলার নেই। যদিও আমি জানি, ওর পক্ষে সেটা করা সম্ভব নয়। একবার অফার এসেছিল, ও করেনি।’

তবে বাস্তবতা থেকেই তিনি এও মানছেন যে ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের অঙ্গ। অভিনেত্রী মনে করিয়ে দেন—জেনে-বুঝে তিনি এই জগতে এসেছেন, একই জগতের মানুষকেই বিয়ে করেছেন। তাই ভবিষ্যতে রুবেল এমন কোনও চরিত্র করতেই চাইলে তাঁকে সেটা মেনে নিতেই হবে। আপত্তি জানানোর জায়গা নেই, এটাও অকপটে স্বীকার করেন শ্বেতা।

এরই মধ্যে তাঁর প্রেগনেন্সি নিয়ে আবারও নেট দুনিয়ায় ছড়িয়েছে গুঞ্জন। এমনকি প্রযোজক-পরিচালকরাও সংশয়ে পড়েছেন যে তিনি নাকি নিকট ভবিষ্যতে কাজ করতে পারবেন না। তাই ফেসবুকে একটি ভিডিয়ো দিয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন—তিনি মোটেও গর্ভবতী নন, এ সব নিছক গুজব। এমন খবর থাকলে তিনিই প্রথমে সবাইকে জানান। অযথা ঘোরাফেরা করা কানাঘুষো একেবারেই পছন্দ নয় তাঁর। সব মিলিয়ে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও নিজের অবস্থান স্পষ্ট রাখতে জানেন শ্বেতা।


```