অভিনয় গুণে ও দর্শক চাহিদায় শিঞ্জিনী মানেই এখন বর্ষা। রীতিমত বিশাল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
শেষ আপডেট: 20 September 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: নেতিবাচক চরিত্র করেও যে সবথেকে চর্চায় থাকা যায় তার উদাহরণ শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। লীনা গঙ্গোপাধ্যায়ের জহুরির চোখ নেগেটিভ চরিত্রে হীরে চিনে নিতে ভুল করেননি। 'চিরসখা' (Chirosakha) ধারাবাহিকে (Serial) অতি নেতিবাচক পুত্রবধূর চরিত্র করে সবার চক্ষুশূল হয়েছেন অভিনেত্রী।
বর্ষার চরিত্রে ভীষণ ভাবে হিট তিনি। দর্শক যত দুর্মুখ হবে তাঁর প্রতি ততই শিল্পীর জনপ্রিয়তা। তবে এবার আর একটি নতুন সিরিয়ালে দেখা যাবে শিঞ্জিনি চক্রবর্তীকে।

তাঁর প্রথম সিরিয়াল ছিল 'অষ্টমী'। ছোটপর্দায় উমা হয়ে পথ চলা শুরু করলেও অভিনয় গুণে ও দর্শক চাহিদায় শিঞ্জিনী মানেই এখন বর্ষা। রীতিমত বিশাল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীকে পর্দায় পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই অভিনয় করতে দেখা গেলেও নেগেটিভ চরিত্রেই বেশি নজর কেড়েছেন দর্শকের। তবে জানা যাচ্ছে, ‘চিরসখা’র পর স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ তে এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার বর্ষা ওরফে শিঞ্জিনী।

তবে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালে শিঞ্জিনীর পাওয়া চরিত্রটি আগে অন্য এক অভিনেত্রী করছিলেন। ধারাবাহিক শুরু হতে না হতেই বদল হয়ে গেল মুখ। ঝিলের বড় দিদির চরিত্রে এবার থেকে দেখা যাবে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী কে।
'চিরসখা' ও 'ভোলে বাবা পার করেগা' দুটি সিরিয়ালে দুই ভিন্ন চরিত্রে এখন কতটা মন জয় করতে পারেন শিঞ্জিনী সেটাই দেখার। তবে 'চিরসখা'র বর্ষার শিঞ্জিনীর কেরিয়ারে মাইলফলক হয়েই রইবে।