Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ছাত্রের বাবার প্রেমে পড়েছেন স্বস্তিকা! নিজেই শেয়ার করে জানালেন সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো:   "শহর জুড়ে যেন প্রেমের মরশুম...!" আর চেপে রাখতে পারলেন না। এবার সর্বসমক্ষে ভালবাসা ব্যক্ত করেই ফেললেন স্বস্তিকা। বললেন তাঁকে দেখলে পড়ানোয় মন বসে না অভিনেত্রীর। ভুল হয়ে বারবার। তাঁর ঘামে ভেজা শরীর দেখতে দেখতে ফটোসিন্থ

ছাত্রের বাবার প্রেমে পড়েছেন স্বস্তিকা! নিজেই শেয়ার করে জানালেন সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 10 January 2021 07:29

দ্য ওয়াল ব্যুরো:   "শহর জুড়ে যেন প্রেমের মরশুম...!" আর চেপে রাখতে পারলেন না। এবার সর্বসমক্ষে ভালবাসা ব্যক্ত করেই ফেললেন স্বস্তিকা। বললেন তাঁকে দেখলে পড়ানোয় মন বসে না অভিনেত্রীর। ভুল হয়ে বারবার। তাঁর ঘামে ভেজা শরীর দেখতে দেখতে ফটোসিন্থেসিসের জায়গায় ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন তিনি। দেখা করতে চান, নিভৃতে সময় কাটাতে চান তাঁর সঙ্গে। তিনি আর কেউ নন। তাঁর ছাত্র রনির বাবা!এখানেই শেষ নয়। স্বস্তিকা বলেছেন, তাঁকে দেখতে না পেলে একেবারেই মন খারাপ হয়ে যায় তাঁর। দিদিমণির সামনেই এক্সারসাইজ, পুশ আপ করেন বলে গরমও লাগে খুব। দু'দিন রনির বাবাকে দেখতে না পেয়ে দু'বেলা খাবারও খাননি তিনি। আর পারছেন না এভাবে দূরে সরে সরে থাকতে। এবার ছুটে পালাতে চাইছেন রনির বাবার সঙ্গে।শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিভৃতে সময় কাটাতে চাইছেন তাঁর সঙ্গে। ভাবছেন কোথায় যাবেন! স্বস্তিকা সেটাও জানিয়েছেন। বলেছেন নীল সমুদ্রের মাঝে হারিয়ে যেতে চান রনির বাবার সঙ্গে। বালিতে বসে আঁকিবুকি কাটবেন আর প্রেম করবেন তাঁর সঙ্গে। সম্মতি জানিয়েছেন রনির বাবাও। কিন্তু প্রেম গড়ালো না বেশিদূর। মাঝে বাধা হয়ে দাঁড়ালেন তৃতীয় ব্যক্তি। না, রনির মা নয়, এই তৃতীয় ব্যক্তি আর জে প্রবীণ। ৯৩.৫ এফএম-এর এক মজাদার শো'তে এসে এমন ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। https://youtu.be/2GLKKS7nIOE সকালের সেই শো'য়ের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন স্বস্তিকা। ছাত্রের বাবার সঙ্গে দিদিমণির এই রসালো প্রেমের কাহিনি শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন সকলে। এর আগে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন স্বস্তিকা। "৫০, ৬০ জন ছেলেকে রাতারাতি স্বাস্থ্যবান বানিয়ে ফেলতে পারেন স্বস্তিকা!", বলেছিলেন আরজে প্রবীণ। সেই ভিডিও তুমুল ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

```