দর্শকদের একাংশের ধারণা, ছবির শেষের অংশে হয়তো রাখা হয়েছে ভবিষ্যতের গল্পের সূত্র বা তৃতীয় পর্বের আভাস। কারণ, এই ধারার প্রথম ছবিতেও সূক্ষ্মভাবে পরবর্তী কাহিনির ইঙ্গিত দেওয়া হয়েছিল। ফলে এবারও সেই একই ধারা বজায় রাখা হয়েছে কি না, তা নিয়েই জোর জল্পনা।
.jpeg.webp)
শেষ আপডেট: 19 March 2026 13:40
দ্য ওয়াল ব্যুরো: সদ্য মুক্তি পেয়েছে ধুরন্ধর । এর মাঝেই ‘ধুরন্ধর ৩’ (Dhurandhar 3) ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে, আর সেই আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)। ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই তিনি দর্শকদের উদ্দেশে অনুরোধ করেছিলেন, ছবির একেবারে শেষ পর্যন্ত হলে বসে থাকতে। সেই সময় বিষয়টি সাধারণ অনুরোধ বলেই মনে হয়েছিল, কিন্তু ছবির মুক্তির পর এখন অনেকেই মনে করছেন—এর মধ্যে লুকিয়ে থাকতে পারে বড় কোনও ইঙ্গিত।
দর্শকদের একাংশের ধারণা, ছবির শেষের অংশে হয়তো রাখা হয়েছে ভবিষ্যতের গল্পের সূত্র বা তৃতীয় পর্বের আভাস। কারণ, এই ধারার প্রথম ছবিতেও সূক্ষ্মভাবে পরবর্তী কাহিনির ইঙ্গিত দেওয়া হয়েছিল। ফলে এবারও সেই একই ধারা বজায় রাখা হয়েছে কি না, তা নিয়েই জোর জল্পনা।
এদিকে, তৃতীয় পর্বের নাম নিয়েও শুরু হয়েছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, ‘ধুরন্ধর ৩’-এর সম্ভাব্য নাম হতে পারে ‘মেহেম’। যদিও এই নামের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবুও অনেকের মতে, আগের ছবিগুলির ধারাবাহিকতা বজায় রাখলে এই নামটি যথেষ্ট মানানসই।
তবে সব জল্পনার মাঝেও একটি বিষয় স্পষ্ট—পরিচালক এখনই তৃতীয় পর্ব নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আদিত্য ধর (Aditya Dhar) মনে করছেন খুব দ্রুত নতুন ছবি নিয়ে এলে তা কেবল বাণিজ্যিক উদ্দেশ্য বলেই মনে হতে পারে। তাই তিনি অন্তত কয়েক বছর বিরতি নিয়ে তবেই পরবর্তী কাজ শুরু করতে চান।
পাশাপাশি ধুরন্ধর ২ ছবি মুক্তির পরও একটা বিষয় স্পষ্ট, ছবির শেষে এখানে আলাদা করে কোনও উল্লেখ থাকল না আগামী সিক্যুয়েল নিয়ে। তবে গল্পে এখনও বেঁচে আছে হামজা, ফলে ছবির পরবর্তী সিক্যুয়েলের খবর একেবারে উড়িয়ে দেওয়ায় যায় না।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর ৩’ নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত জল্পনাই ভরসা দর্শকদের।