Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বারিষ এবার কীর্তন লিখলেন, সুর বাঁধলেন রণজয়! তাই নিয়েই ঝুলন সাজাবেন অদিতি

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা। ছোটবেলায় ঝুলন সাজানোর স্মৃতির আবহে লেগে থাকে কীর্তনের সুর। ছেলেবেলার সেই স্মৃতিকে আবার টাটকা করে তুলতে উদ্যোগী হয়েছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi kirtan)। আর এই গানেই সু

বারিষ এবার কীর্তন লিখলেন, সুর বাঁধলেন রণজয়! তাই নিয়েই ঝুলন সাজাবেন অদিতি

শেষ আপডেট: 9 August 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা। ছোটবেলায় ঝুলন সাজানোর স্মৃতির আবহে লেগে থাকে কীর্তনের সুর। ছেলেবেলার সেই স্মৃতিকে আবার টাটকা করে তুলতে উদ্যোগী হয়েছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi kirtan)। আর এই গানেই সুরকার ও গীতিকার হিসেবে অদিতির সঙ্গে জুটি বেঁধেছেন রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee) ও বারিষ (Barish)।

প্রখ্যাত এই কীর্তনশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল 'সঙ্গীতম'-এর উদ্যোগে মে মাস থেকে 'বারো গানে বর্ষযাপন' শুরু হয়েছে । অর্থাৎ প্রতি মাসে একটি করে নতুন কীর্তন গাইবেন অদিতি। তবে এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিকটির কথা জানা গেল গায়িকার থেকেই। তাঁর কথায়, প্রতিটি কীর্তনই হতে চলেছে মৌলিক। বাংলার চিরাচরিত কীর্তন গানকে নতুন ভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ, জানালেন অদিতি।

Aditi Munshi, kirtan, Ranajoy Bhattacharjee, Barish
প্রতি মাসেই আলাদা আলাদা গীতিকার এবং সুরকাররা একটি করে কীর্তন বাঁধছেন অদিতির 'বারো গানে বর্ষযাপন'-এর জন্য। (Aditi Munshi kirtan)

এই তালিকায় যেমন থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয় সরকার, শ্রীজাতর মতো সঙ্গীত পরিচালক-গীতিকাররা, তেমনই রয়েছেন রণজয় ভট্টাচার্য ও বারিষের মতো দুই তরুণ তুর্কিও। অগস্ট মাসের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ঝুলনকে।

রাধা কৃষ্ণের প্রেমের চিহ্ন ঝুলন বিষয়ে প্রথমবার একটি কীর্তন রচনা করেছেন বারিষ। তাঁর কথায়, সাধারণত ছবিতে প্রেমের গান লিখলেও এক্ষেত্রে বিষয়বস্তু যেহেতু ঝুলন এবং এটি একটি কীর্তন, সেই কারণে ভক্তিভাব বজায় রেখে লেখা হয়েছে 'সাজাও ঝুলনা'।

পাশাপাশি, সুরকার রণজয় ভট্টাচার্য জানালেন, এই গানে থাকছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। গানের অ্যারেঞ্জমেন্টে খোল, তবলার সঙ্গে গিটার বা ড্রামস ব্যবহার করে একেবারে অন্যরকমভাবে পরিবেশন করা হয়েছে 'সাজাও ঝুলনা'। আগামী ১২ অগস্ট মুক্তি পাচ্ছে এই গানটি। অদিতির ইউটিউব চ্যানেল ‘সঙ্গীতম’-এই শোনা যাবে এই নতুন কীর্তন।

রণবীর এবার 'ডন'! টিজার মুক্তি পেতেই সমাধান রহস্যের, মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের


```