Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এত গুজব শুনে মনে হয় 'হাজব‍্যান্ড শপিং' করছি: তমন্না ভাটিয়া

দ‍্য ওয়াল ব‍্যুরো: বিয়ে করছেন দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়া। বহুদিন ধরেই রটেছিল এই খবর‌।  ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা নিবাসী এক ডাক্তারের ঘরণী হতে চলেছেন তমন্না। কান পাতলেই শোনা যাচ্ছিল এই গুঞ্জন। কিন্তু এ বিষয়ে এতদিন এক্কেবারে 'স্পিকটি নট'

এত গুজব শুনে মনে হয় 'হাজব‍্যান্ড শপিং' করছি: তমন্না ভাটিয়া

শেষ আপডেট: 28 July 2018 04:13

দ‍্য ওয়াল ব‍্যুরো: বিয়ে করছেন দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়া। বহুদিন ধরেই রটেছিল এই খবর‌।  ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা নিবাসী এক ডাক্তারের ঘরণী হতে চলেছেন তমন্না। কান পাতলেই শোনা যাচ্ছিল এই গুঞ্জন। কিন্তু এ বিষয়ে এতদিন এক্কেবারে 'স্পিকটি নট' ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন। দক্ষিণের পাশাপাশি পাল্লা দিয়ে বলিউডেও কাজ করেছেন তমন্না। তবে বিতর্ক বরাবরই তাঁর সঙ্গী। আর বাহুবলী সিরিজের সাফল্যের পর সেটা খানিক বেড়েছে বই কমেনি। ক্রিকেটের সঙ্গেও তমন্নার সম্পর্ক বহুদিনের। ২০১২ সাল নাগাদ তো রটে গিয়েছিল বিরাট কোহলির সঙ্গেই ডেট করছেন এই সুন্দরী। এরপর অবশ্য তালিকায় আসেন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাক। আর এ বার লিস্টে জুড়ছেন এক ডাক্তারবাবু। তবে অনুরাগী এবং নিন্দুক এই দুইয়ের অতি উৎসাহে এ বার খানিকটা বিরক্ত তমন্না। সম্প্রতি তিনি জানিয়েছেন, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁর। এখন তিনি নিজের কাজের সঙ্গেই রোম‍্যান্স করছেন। আর তাঁর মা-বাবাও পাত্র খুঁজছেন না। তমন্না বলেন, "একবার ক্রিকেটার, একবার ডাক্তার, এসব শুনে মনে হয় যেন বিয়ের শপিংয়ের মতো 'হাজব‍্যান্ড শপিং' করছি আমি।" তবে ফ‍্যানদের নিরাশ করেননি তমন্না। বরং বলেছেন বিয়ে ঠিক হলে নিজেই সবাইকে জানাবেন সেই কথা।

```