Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বন্ধুত্ব থেকে জীবনের সঙ্গী, সৌমেনের সঙ্গে আংটি বদল ‘পরশুরাম’ খ্যাত রোশনির

রোশনির হবু বর সৌমেন পেশায় একজন ফটোগ্রাফার। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রির অন্দরে আলোচিত ছিল। দীর্ঘ প্রেমপর্বের পর অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক। 

বন্ধুত্ব থেকে জীবনের সঙ্গী, সৌমেনের সঙ্গে আংটি বদল ‘পরশুরাম’ খ্যাত রোশনির

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 February 2026 17:47

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে বিয়ে ও বাগদানের খবরে মুখর স্টুডিয়োপাড়া। সেই আনন্দের আবহেই নতুন সুখবর শোনালেন অভিনেত্রী রোশনি ঘোষের জীবনে। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সৌমেনের সঙ্গে বাগদান সেরে নতুন অধ্যায় শুরু করলেন ‘পরশুরাম’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগদানের বিশেষ ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন রোশনি।

রোশনির হবু বর সৌমেন পেশায় একজন ফটোগ্রাফার। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রির অন্দরে আলোচিত ছিল। দীর্ঘ প্রেমপর্বের পর অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক। বাগদানের ছবিতে একে অপরের প্রতি প্রেম ও ভালবাসার ছাপ স্পষ্ট ধরা পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, আংটি বদলের পর মুহূর্তে রোশনি ও সৌমেন একান্তে একাধিক পোজ় দিয়েছেন। দু’য়ের ঘনিষ্ঠ ও আবেগঘন ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল এবং অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছে।

কেরিয়ারে রোশনি ঘোষ ব্লুজ প্রোডাকশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘জগদ্ধাত্রী’ ও ‘শোলক শাড়ি’র মতো সিরিয়ালে তাঁর কাজ দর্শকদের নজর কেড়েছে। তবে ‘পরশুরাম’ ধারাবাহিকের বিশেষ চরিত্র তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। পেশাগত ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনে এই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

বাগদানের দিনে রোশনিকে দেখা যায় হালকা রঙের কারুকাজ করা শাড়ি ও ডায়মন্ড নেকপিসে। সৌমেন পরেছিলেন মানানসই স্যুট ও চশমা। দু’জনের সাজেই ছিল রুচিশীল সরলতা, যা তাঁদের সম্পর্কের রসায়নকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে।

রোশনি ও সৌমেনের এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবার, বন্ধু ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। যদিও বাগদান সম্পন্ন হলেও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি। কবে চার হাত এক হবে, সে বিষয়ে আপাতত কৌতূহলই ভরসা অনুরাগীদের।


```