Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সেজে উঠছে প্রাসাদ, রাত পোহালেই বিয়ে? রশ্মিকা-বিজয়কে ঘিরে নয়া জল্পনা

যদিও এর আগে শোনা গিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রশ্মিকা ও বিজয়। অক্টোবরে নাকি গোপনে বাগ্‌দানও সেরে ফেলেছেন তাঁরা। তবে সেই নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই দুই তারকা।

সেজে উঠছে প্রাসাদ, রাত পোহালেই বিয়ে? রশ্মিকা-বিজয়কে ঘিরে নয়া জল্পনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 February 2026 15:35

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতের সবচেয়ে চর্চিত জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে ফের জল্পনা তুঙ্গে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়। সেই ভিডিও অনুযায়ী, ২ ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হতে চলেছে ‘ডিয়ার কমরেড’ জুটির। আর এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

যদিও এর আগে শোনা গিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রশ্মিকা ও বিজয়। অক্টোবরে নাকি গোপনে বাগ্‌দানও সেরে ফেলেছেন তাঁরা। তবে সেই নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই দুই তারকা। বিয়ের তারিখ নিয়েও তাঁরা সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও থেকেই এবার নতুন করে জল্পনার সূত্রপাত। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে একটি রাজবাড়িতে জোরকদমে সাজসজ্জার কাজ চলছে। ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর রোশনাইয়ে বিয়ের আসর যেন প্রায় প্রস্তুত। ভিডিওটি শেয়ার করেছেন তান্যা নামে এক নেটিজেন, যিনি বর্তমানে উদয়পুরে ট্রিপ করছেন।

ভিডিওতে তান্যা দাবি করেন, তিনি উদয়পুরের রাজবাড়িতেই রয়েছেন, যেখানে একটি বড় বিয়ের আয়োজন হচ্ছে। তাঁর কথায়, “আমরা জানতে পেরেছি এখানে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ের প্রস্তুতি চলছে। ২ ফেব্রুয়ারি ওদের বিয়ে হচ্ছে।” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে।

তবে এই জল্পনার মাঝেই রশ্মিকা ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্রে এক ভিন্ন তথ্য সামনে আসে। সংবাদমাধ্যমকে ওই সূত্র স্পষ্ট জানায়, ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কোনও পরিকল্পনা নেই। এই খবর পুরোপুরি গুজব। সূত্রের দাবি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।

এমনকী বিয়ের পর হায়দরাবাদে একটি রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়েও এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিয়ের তারিখ নিয়ে জল্পনা যে আরও চলবে, তা বলাই বাহুল্য।


```