Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুশার জীবনে নতুন ভোর— মা হলেন ‘তোমায় আমায় মিলে’-র ঊষসী

একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ‘তোমায় আমায় মিলে’-র ঊষসী চরিত্রে তাঁর স্নিগ্ধ উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। তারপর হঠাৎই হারিয়ে গেলেন রুশা চট্টোপাধ্যায়। 

রুশার জীবনে নতুন ভোর— মা হলেন ‘তোমায় আমায় মিলে’-র ঊষসী

রুশা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 October 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ‘তোমায় আমায় মিলে’-র ঊষসী চরিত্রে তাঁর স্নিগ্ধ উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। তারপর হঠাৎই হারিয়ে গেলেন রুশা চট্টোপাধ্যায়। পর্দার আলো থেকে দূরে, জীবনকে বেছে নিলেন নিজের মতো করে। বিয়ে, সংসার, বিদেশে নতুন ঠিকানা— সব মিলিয়ে যেন অন্য এক অধ্যায় শুরু হয়েছিল তাঁর। আর সেই অধ্যায়ে এ বার যোগ হল এক অপূর্ব সুখবর।

দীপাবলির রাতেই ইনস্টাগ্রামে সুখবর জানালেন অভিনেত্রী। কোলে ফুটফুটে কন্যা সন্তান, মুখে মাতৃত্বের প্রশান্তি— সেই ছবিতেই লিখেছেন, “আমাদের ছোট্ট অনুষার তরফ থেকে আপনাদের সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা।” পোস্টে দেখা গেল, ঘরোয়া আলোয় সাজানো দিওয়ালি সেলিব্রেশন। কোলে ছোট্ট মেয়েকে নিয়ে রুশার হাসি যেন আলো ছড়াচ্ছে পর্দার বাইরের জীবনেও। ছবিতে বোঝা যায়, সদ্যই মা হয়েছেন তিনি, সন্তানের বয়সও মাত্র কয়েক মাস। সেই মিষ্টি মুহূর্তে ভরে উঠেছে তাঁর ঘর। টলিউডের সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স।

বিদেশে থেকে মাঝেমধ্যে নিজের প্রবাস জীবনের কিছু ঝলক শেয়ার করতেন রুশা। কিন্তু গত কয়েক মাস ধরে নিঃশব্দ হয়ে গিয়েছিলেন তিনি সামাজিক মাধ্যমে। এখন মনে হয়, সেই নীরবতার পেছনে ছিল এক নতুন জীবনের অপেক্ষা। অন্তঃসত্ত্বা সময়টা একান্তে কাটাতে চেয়েছিলেন হয়তো।

অভিনয়জীবনের প্রায় ১৩ বছর পর ২০২৩ সালের ১৯ জানুয়ারি, হাবড়ার অনুরণ চৌধুরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রুশা। অনুরণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে বহুদিন ধরেই থাকেন সিয়াটলে। প্রেম নয়, বাবা-মা’র পছন্দেই হয়েছিল এই সম্পর্ক। বিয়ের পরের মাসেই স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দেন রুশা— নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয় সেখানেই। এখন সেখানে নিজের সংসার সামলে পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন তিনি।

‘তোমায় আমায় মিলে’-র পাশাপাশি ‘শ্রীময়ী’, ‘রামপ্রসাদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন রুশা। কিন্তু এখন সেই আলো ঝলমলে জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সম্পূর্ণভাবে। ব্যক্তিগত জীবনের পর্দা নামিয়ে দিয়েছেন প্রকাশ্য থেকে। নিজের পুরনো ইনস্টাগ্রাম প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করেছেন, আর নতুন ব্যক্তিগত অ্যাকাউন্টও রেখেছেন লক করে, সাধারণের নাগালের বাইরে। হয়তো এখন তাঁর সুখ মানে শুধুই সংসার, স্বামী, আর সেই ছোট্ট কন্যা— অনুষা।

দীপাবলির রাতে স্ত্রী ও মেয়ের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনুরণও। লিখেছেন, “আমাদের ছোট্ট অনুষার তরফ থেকে সকলকে দিওয়ালির শুভেচ্ছা।” নামের মধ্যেই যেন লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য। ‘অনুষা’— যার অর্থ ‘ভোর’, ‘সুন্দর সকাল’। এক নতুন সূচনার প্রতীক, আশার রঙে রাঙানো এক সকাল।

রুশার জীবনেও যেন এল সেই ভোর। এবার আর আলো ক্যামেরার নয়, জীবনের। পর্দার বাইরে, এক মায়াময় আলোকচ্ছটায় ভরে উঠেছে তাঁর ঘর, তাঁর মন। অভিনয় ছেড়ে জীবনের অভিনয়েই যেন ফিরে পেলেন প্রকৃত ভূমিকা— একজন মা, একজন স্নেহময়ী নারী, যাঁর জীবনের কেন্দ্র এখন এক ছোট্ট অনুষা।


```