Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

পুত্রসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক, অভিনেত্রীর মা হওয়ার খবরে লকডাউনেও খুশির জোয়ার

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের স্তব্ধ সময়েই এল নতুন প্রাণের খবর। মা হয়েছেন কোয়েল মল্লিক। বিনোদন জগতে যেন খুশির ছোঁয়া লেগেছে এই খবর। ভবানীপুরের মল্লিক বাড়িতেও কার্যত উৎসবের আমেজ! প্রযোজক নিসপাল সিং রানের ঘরে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিল

পুত্রসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক, অভিনেত্রীর মা হওয়ার খবরে লকডাউনেও খুশির জোয়ার

শেষ আপডেট: 5 May 2020 05:03

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের স্তব্ধ সময়েই এল নতুন প্রাণের খবর। মা হয়েছেন কোয়েল মল্লিক। বিনোদন জগতে যেন খুশির ছোঁয়া লেগেছে এই খবর। ভবানীপুরের মল্লিক বাড়িতেও কার্যত উৎসবের আমেজ! প্রযোজক নিসপাল সিং রানের ঘরে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিলেন কোয়েল। সুখবর ছড়িয়ে পড়তেই ভক্তদের অভিনন্দন আর শুভেচ্ছাবার্তার ঢল বয়েছে সোশ্যাল মিডিয়ায়। নবজাতকের ছবি দেখবে বলেও অপেক্ষা করছে অনেকে। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন রঞ্জিত মল্লিকও। জানিয়েছেন, সদ্যপ্রসূতি মা ও সন্তান দু'জনেই ভাল আছে। সদ্যোজাতের ওজন হয়েছে ৩.১ কেজি। কোয়েলের মা হতে চলার খবর সকলেই জানতেন। কারণ দিন কয়েক আগে নিজেই ইনস্টাগ্রামে এখবর পোস্ট করেছিলেন অভিনেত্রী। তাঁর খুশিভরা উজ্জ্বল মুখও মন কেড়েছিল ভক্ত-অনুগামীদের। অবশেষে এল সুখবর। মল্লিকবাড়ির ও সিং পরিবারে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার তোড়জোড় চলছে জোরকদমে। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে কোয়েলের বিয়ে হয়। তার পরেও অবশ্য পুরোদমেই অভিনয় চালিয়ে গিয়েছেন কোয়েল। একের পর এক ভাল ছবিও করেছেন। গত বছর কোয়েল অভিনীত ‘মিতিনমাসি’ মুক্তি পাওয়ার পরেই জানা যায় যে অভিনেত্রী মা হতে চলেছেন। তার পরেও মিতিনমাসি-র সিকোয়েল এবং রক্ত রহস্য ছবির কাজ শুরু করেছিলেন তিনি। ১০ এপ্রিল মুক্তিও পাওয়ার কথা ছিল রক্ত রহস্য। কিন্তু লকডাউনে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। সে হোক, আপাতত এই নতুন সদস্যকে নিয়েই যে কোয়েল ও তাঁর পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

```