
ঋতুপর্ণা সেনগুপ্ত
শেষ আপডেট: 18 February 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা। পরিচয় চুরি। ডেটা লঙ্ঘন। কম্পিউটার ভাইরাস। স্ক্যাম কিংবা সাইবার স্টকিং, এসবের মাধ্যমে ছড়াচ্ছে অপরাধ। এক কথায় সাইবার ক্রাইম। রোজ এমন অপরাধের ফাঁদে পা দিচ্ছে কত শত মানুষ। জমানো পুঁজি খুইয়ে ঠাঁই নিচ্ছে রাস্তায়। প্রতি নিয়ত ঘটে চলা এই ধরণের সাইবার ক্রাইম থেকে কি বাঁচতে পারবেন মহানায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত? এমনই রোমহর্ষক এক থ্রিলার গল্প ফেঁদেছেন পরিচালক দেবারতি ভৌমিক। ছবির নাম ‘নজরবন্দী’। ঋতুপর্ণা (Rituparna Sengupta) ছাড়া ছবিতে রয়েছেন আরও তিন অভিনেত্রী। অনিন্দিতা বসু ,পায়েল সরকার, রাজনন্দিনী পাল। রয়েছেন দর্শনা বণিকও। ছবির গল্পে যে দিকে প্রথমই চোখে পড়বে তা হল, নারীকেন্দ্রিক তো বটেই এই ছবি একেবারে নারীদের নিয়ে, পুলিস থেকে অপরাধী সবাই নারী। ক্যামেরার সামনে দেখা যাবে না কোনও পুরুষকেই! এমনই এক ছবি, স্বাভাবিকভাবে নজর কেড়েছে সিনেমহলের।
পরিচালক দেবরতির কথায়, ‘ছবিটা শুধু নারীকেন্দ্রীকই নয়। সিনেমার কোনও দৃশ্যে কোথাও কোনও পুরুষ নেই!’ পুরুষবর্জিত সিনেমা কি ‘নজরবন্দী’? দেবারতি প্রশ্ন শুনেই বললেন, ‘একেবারেই নয়, পুরুষরা রয়েছেন, বেশ কিছু রেফারেন্সে পুরুষরা রয়েছেন, ভয়েস ওভারে রয়েছে পুরুষেরই কণ্ঠস্বর, তাই বর্জিত একেবারেই নয়। আসলে আমি একটু আউট অফ বক্স ভাবনাচিন্তায় বিশ্বাসী। কেন একটি ছবি করা যেতে পারে না, যেখানে শুধু মহিলা চরিত্রই থাকবে!’
BENGALI FILM 'NAZARBANDI' MOTION POSTER OUT NOW... FILMING TO BEGIN... #RituparnaSengupta has signed two #Bengali films with #Mumbai-based production house #KathaVinyaasMediaLLP, as they venture into film production.
— taran adarsh (@taran_adarsh) October 13, 2024
On the auspicious occasion of #Dusshera, the production house… pic.twitter.com/P8jqquJcEo
সাইবার ক্রাইম নিয়ে ছবি কিংবা ওয়েব সিরিজ হিন্দিতে হয়েছে। একটি নয় একাধিক। কিন্তু বাংলা ছবি কিংবা সিরিজে হাতেগোনা। পরিচালক কি কখনও নিজে এমন সাইবার ফাঁদে পড়েছেন যার দরুণ এমন ছবির ভাবনা?
‘আমি ফাঁদে পা দিইনি, তবে আমার সঙ্গে এমন প্রতারণরা করা চেষ্টা হয়েছে। একবার একটা কল আসে, যেখানে বলা হয়, আমার একটি পার্সেল কাস্টমস দফতরে আটক রয়েছে, আমি যদি অর্থের বিনিময়ে তা না ছাড়িয়ে আনি, তাহলে আমার জেল হবে!’ উত্তর দিয়ে খানিক হেসেই ফেললেন পরিচালক। তারপর বললেন, ‘নজরবন্দি ছবিটি তৈরি করার কারণই, এটা যে, মানুষ যেন এই প্রতারণার ফাঁদে পা না দেন, এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকালীন আরও সচেতন হন’
ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) একজন পেন্টার। ‘নজরবন্দি’ ছবির মোশন পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। সাড়াও ফেলেছে প্রচুর সিনেমাপ্রেমীদের কাছে। ছবির শুটিং এই শহরে নয়, গোটা ছবিটাই শুট হবে পাহাড়ে। হিমাচলের ধরমশালা। পাহাড়ের কোল, পাইন গাছ আর টেরাবেঁকা রাস্তায় ঘনীভূত হবে ‘নজরবন্দি’ থ্রিলিং গল্পের প্লট। ছবিটির প্রযোজনায় রয়েছে কথাবিন্যাস মিডিয়া প্রোডাকশন হাউস।