Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পরিবারে আসছে নতুন সদস্য, পয়লা বৈশাখে সুখবর দিলেন গৌরব-ঋদ্ধিমা

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। জানালেন, খুব শীঘ্রই তাঁরা এক সন্তানের (baby) জন্ম দিতে চলেছেন। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আগমনের খবরে উচ্ছ্বসিত ট

পরিবারে আসছে নতুন সদস্য, পয়লা বৈশাখে সুখবর দিলেন গৌরব-ঋদ্ধিমা

শেষ আপডেট: 15 April 2023 08:48

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। জানালেন, খুব শীঘ্রই তাঁরা এক সন্তানের (baby) জন্ম দিতে চলেছেন। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আগমনের খবরে উচ্ছ্বসিত টলিউডও। এদিন ঋদ্ধিমা নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখেন, 'একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে, আমরা আপনাদের জানাতে পেরে খুবই আনন্দিত যে আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা প্রার্থনা করছি।' এই একই ছবি পোস্ট করেছেন গৌরবও।

সম্প্রতি স্ত্রী'কে নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন গৌরব। সেখানে সমুদ্র পাড়ে ঋদ্ধিমার ছবি দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন যে অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা! ইন্ডাস্ট্রিতে এই নিয়ে গত কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল। যদিও হবু বাবা-মা তখনও অবধি মুখ খোলেননি। অবশেষে নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন ঋদ্ধিমা ও গৌরব। সেই পোস্ট দেখামাত্রই নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দু'জনকে।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'রঙ মিলান্তি'র সেটে আলাপ হয় গৌরব-ঋদ্ধিমার। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত, প্রেম এবং অবশেষে ২০১৭ সালে বিয়ে। বিয়ের পর থেকে ইন্ডাস্ট্রিতে হ্যাপি কাপল হিসাবে পরিচিত দু'জন। বরাবরই বিতর্ক থেকে দূরে থাকেন তাঁরা। অভিনয় এবং সংসার, এই নিয়েই তাঁদের জীবন। বছরখানেক আগে সৃজিত মুখোপাধ্যায়ের 'দ্বিতীয় পুরুষ' সিনেমাতেও গৌরব ও ঋদ্ধিমাকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল।

বিয়ের এক বছর পার, রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন বার্তা আলিয়ার


```