Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'দ্য কেরালা স্টোরি' অতীত, এবার বড়পর্দায় গোধরা কাণ্ড! টিজার প্রকাশ্যে

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর এবার গোধরা কাণ্ড নিয়েও ছবি (Accident or Conspiracy Godhra) আসতে চলেছে বড়পর্দায়। ২০০২ সালে ঘটে যাওয়া গুজরাতের সেই অগ্নিগর্ভ সময়কেই এবার সিনেমায় তুলে ধরা হবে। এদিন প্রকাশ্যে এসেছে

'দ্য কেরালা স্টোরি' অতীত, এবার বড়পর্দায় গোধরা কাণ্ড! টিজার প্রকাশ্যে

শেষ আপডেট: 30 May 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর এবার গোধরা কাণ্ড নিয়েও ছবি (Accident or Conspiracy Godhra) আসতে চলেছে বড়পর্দায়। ২০০২ সালে ঘটে যাওয়া গুজরাতের সেই অগ্নিগর্ভ সময়কেই এবার সিনেমায় তুলে ধরা হবে। এদিন প্রকাশ্যে এসেছে সে ছবিরই টিজার (teaser)। সিনেমা সমালোচকদের মতে, এই ছবি ফের দেশজুড়ে নতুন বিতর্ক উস্কে দিতে চলেছে।

https://youtu.be/m80n5BtUglU

দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ঠিক কী ঘটেছিল গুজরাতের গোধরায়, সিনেমায় এই প্রশ্নই তুলেছেন পরিচালক এম কে শিবাক্ষ (Accident or Conspiracy Godhra teaser out)।

এই ছবিকেও মুক্তির পর প্রোপাগান্ডা বলে দাবি করতে পারেন নেটিজেনদের একাংশ। বিতর্ক তৈরি করতে পারে। ছবি বানানোর সময় সে কথা কি পরিচালকের মাথায় এসেছে? প্রশ্নের উত্তরে শিবাক্ষ জানান, "আমার এই ছবি কোনও প্রোপাগান্ডা নয়। কাল্পনিকও নয়। গোধরা কাণ্ড নিয়ে নানাবতী-শাহ মেহতা কমিশন যা বলেছিল, সেই তথ্যের ভিত্তিতেই এই ছবি বানিয়েছি।"

এরপর পরিচালক আরও জানান, "এই ছবি হঠাৎ করে তৈরি করা হচ্ছে না। কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরি দেখেও আমরা অনুপ্রাণিত হয়ে ছবি বানাইনি। গত পাঁচ বছর ধরে গোধরা কাণ্ড নিয়ে গবেষণা করেছে আমাদের ছবির রিসার্চ টিম। তারপরই ছবিটা বানাতে পেরেছি আমরা।"

Accident or Conspiracy Godhra, teaser

উল্লেখ্য, গতবছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'দ্য কাশ্মীর ফাইলস'। এদিকে এবছর প্রেক্ষাগৃহে এসেছে 'দ্য কেরালা স্টোরি', যা এখনও রমরম করে চলছে। দু'টি ছবি নিয়েই জোর বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মূলত বিতর্কে ভর করেই ছবিগুলি ব্যবসাসফল হয়েছে। কোটি কোটি টাকা উপার্জন করেছে। এবার গোধরা-ও ওই একই পথেই হাঁটবে কিনা, সেটাই দেখার।

আমির খানের মেয়ে অটোয় চড়ে ঘুরছেন! দেখে চেনার উপায় নেই


```