Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৯ বছর পর ফাওয়াদ ফিরছেন পর্দায়! গান গেয়ে বললেন, ‘কিছু বলো না!’

হালকা বিয়ার্ড। বড় চোখ। আর ঠোঁটের কোণে নিষ্পাপ এক হাসি। চোখ বন্ধ করতেই যাঁর মুখ বারবার এক সময়ে ভেসে উঠত দেশের অধিকাংশ তরুণীদের মনে, তিনি পাকিস্তানি অভিনেতা।

৯ বছর পর ফাওয়াদ ফিরছেন পর্দায়! গান গেয়ে বললেন, ‘কিছু বলো না!’

ফাওয়াদ খান

শেষ আপডেট: 1 April 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: হালকা বিয়ার্ড। বড় চোখ। আর ঠোঁটের কোণে নিষ্পাপ এক হাসি। চোখ বন্ধ করতেই যাঁর মুখ বারবার এক সময়ে ভেসে উঠত দেশের অধিকাংশ তরুণীদের মনে, তিনি পাকিস্তানি অভিনেতা। ফাওয়াদ খান (fawad khan)। বলিউডে ফাওয়াদের অভিনীত ছবির সংখ্যা একেবারে কম, কিন্তু তাও তাঁর মহিলাফ্যানবেসের সংখ্যা অগুন্তি। প্রায় ৯ বছর আগে শেষ তাঁকে দেখা গিয়েছিল, করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’-এ। ‘ডিজে আলি’তে ভেসে গিয়েছিল কত তরুণতুর্কির মন।

তারপর আসে ২০১৬ সাল। উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরই দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কে ছেদ ধরে। পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনও শিল্পী এ দেশে কাজ করতে পারবেন না। ভারতের সিনে পর্দায় আর দেখা যায়নি ফাওয়াদ, মাহিরাদের। কোর্টের সেই নিষেধাজ্ঞা উঠতে সময় লেগে গেল প্রায় ৯ বছর! আর তারপর এল সিনেমায় এক বিরাট সুখবর!

অবশেষে ফাওয়াদ (fawad khan) ফিরছেন। সোমবার মিলল ফাওয়াদের প্রত্যাবর্তনের এক ঝলক। ছবির নাম ‘আবির গুলাল’। কয়েক সেকেন্ডের টিজারে বারবার প্রেমে পড়তে বাধ্য করলেন ফাওয়াদ। ফাওয়াদ খানের পাশে ছিলেন বাণী কাপুর। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। গাড়ির ভিতরে বসে ফাওয়াদ-বাণী। অভিনেতার কণ্ঠে এভারগ্রিন ক্লাসিক ‘কুছ না কহো’। গানটি গুনগুন করে গেয়ে চলেছেন তিনি। বাণী কাপুর বিষণ্ণ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে, আস্তে করে জিজ্ঞাসা করলেনন, ‘তুমি কি ফ্লার্ট করছো?’ মুখে হাসি নিয়ে ফাওয়াদ, থেমে উত্তর দিলেন, ‘তুমি কি চাইছো, আমি ফ্লার্ট করি?’

ছবির প্রেক্ষাপট লন্ডন। শুটিং গত বছরের ২৯শে সেপ্টেম্বর শুরু হয় ‘আবির গুলাল’। পরিচালনায় আরতি এস বাগদি। ‘ফাওয়াদের (fawad Khan) বিশাল ফ্যানবেস রয়েছে এবং আমরা আশা করি দর্শক এবং তাঁর ফ্যানদের ছবিটি ভাল লাগবে। কারণ এটি তাঁর শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় হতে চলেছে। ফাওয়াদ এবং বাণীর রসায়ন এবং অভিনয় মুগ্ধ করবে দর্শকদের’ একটি বিবৃতি জানায় নির্মাতারা। আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবির গুলাল’।

পাকিস্তানী শিল্পীদের উপর নিষেধাজ্ঞার পর পাকিস্তানিরাও বলিউডকে বর্জন করার ডাক দেয়। শুধু তাই নয়, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বরাবরের জন্য আটকাতে চেয়েছিলেন। গত ১৭ অক্টোবর ২০২৩ সালে, মুম্বই হাইকোর্টের কাছে তিনি আর্জি জানান। সেই আর্জিকে অগ্রাধিকার দেয়নি উচ্চ আদালত। বরং মুম্বই হাইকোর্ট জানিয়েছে, পাকিস্তানের শিল্পীরা এবার থেকে এদেশে এসে কাজ করতে পারবেন। সুরক্ষা এবং শান্তির কথা মাথায় রেখেই পাকিস্তানের শিল্পীদের এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই হাইকোর্ট।


```