Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অভিষেক মায়ের থেকেও ঐশ্বর্যাকে বেশি ভয় পায়', অন্দরের খবর ফাঁস করলেন শ্বেতা বচ্চন

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। এবার ‘কফি উইথ করণ’-এর একটি পুরনো ক্লিপ ফের ভাইরাল নেটপাড়ায়।

'অভিষেক মায়ের থেকেও ঐশ্বর্যাকে বেশি ভয় পায়', অন্দরের খবর ফাঁস করলেন শ্বেতা বচ্চন

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 May 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। এবার ‘কফি উইথ করণ’-এর একটি পুরনো ক্লিপ ফের ভাইরাল নেটপাড়ায়। ভাই-বোন অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন অংশ নিয়েছিলেন এই পর্বে। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর মজার ছলে অভিষেককে প্রশ্ন করেন, "তোমার স্ত্রীর থেকে বেশি ভয় পাও, না মায়ের থেকে?"

জবাবে অভিষেক বলেন, "মায়ের থেকে।" সঙ্গে সঙ্গেই শ্বেতা বচ্চন মন্তব্য করেন, "স্ত্রী!" তখন অভিষেক হেসে বলেন, "এটা আমার র‍্যাপিড ফায়ার, চুপ করো!" মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং নেটিজেনরা বেশ মজাও পাচ্ছেন।

অন্যদিকে, কানে এই সপ্তাহে নজর কেড়েছেন ঐশ্বর্যা। প্রথম দিন তিনি পরেছিলেন সাদা রঙের সোনালি কাজ করা শাড়ি, আর দ্বিতীয় দিনে ছিল এক গা কালো গাউন। ‘কুইন অফ ক্যান’ নামে পরিচিত ঐশ্বর্যা গত দুই দশকেরও বেশি সময় ধরে কানে লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে হাজির হচ্ছেন।

সম্প্রতি অভিষেক বচ্চন তাঁর পরবর্তী ছবি ‘রাজা শিবাজি’-র ঘোষণা দিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন রীতেশ দেশমুখ। ২১ মে প্রকাশিত হয়েছে প্রথম লুক এবং মুক্তির তারিখ। এই ঐতিহাসিক ছবির অভিনয়তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, মহেশ মাঞ্জরেকর, সচিন খেড়েকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী ও আমোল গুপ্তে।

ছবিটি সহ-প্রযোজনা করছেন জেনেলিয়া দেশমুখ, যিনি ছবির অন্যতম অভিনেত্রীও। মুক্তির দিন ঠিক হয়েছে মহারাষ্ট্র দিবস, ১ মে ২০২৬। উল্লেখ্য, অভিষেক ও ঐশ্বর্যা বিয়ে করেন ২০০৭ সালের ২০ এপ্রিল, মুম্বইয়ের জুহুতে বচ্চন পরিবারের বাসভবন 'প্রতিক্ষা'-য়। ২০১১ সালে জন্ম হয় তাঁদের কন্যা আরাধ্যার।


```